বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

মানবাধিকার প্রেসক্লাব ও অধিকার প্রতিদিন পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬২ Time View

বিশেষ প্রতিনিধি :

রাজধানী প্রতিনিধি: মানবাধিকার প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর মালিবাগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং মানবাধিকার প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসান। তিনি এ সময় বলেন, আমরা মানুষের অধিকার আদায়ের রক্ষার্থে  ঐক্যবদ্ধভাবে কাজ করছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ও সুসংহত রাখতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে সরকারিভাবে ভাতা প্রদানের ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ ঢাকা চাই-এর সভাপতি সাংবাদিক আতাউর রহমান, এডভোকেট নুরুল ইসলাম, শাহিনুর রহমান মিলু, মোঃ আজহার আলী, সোহেল রানাসহ অন্যান্য অতিথিবৃন্দ।অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। শেষে উপস্থিত অতিথি ও আমন্ত্রিতদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo