বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Title :
বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০৫ Time View

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার।

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ, দোয়া ও মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (BCPC)। শনিবার (৭ মার্চ ২০২৬) সাভার ক্যান্টনমেন্ট এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (BCPC)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাব, বাংলাদেশ-এর সভাপতি আরঙ্গজেব কামাল।
সভাপতির বক্তব্যে খান সেলিম রহমান বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সব সময় মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে আরঙ্গজেব কামাল বলেন, পবিত্র রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত, বরকত ও মাগফিরাতের মাস। তিনি এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সাংবাদিক সমাজ যদি মানুষের কল্যাণে এগিয়ে আসে, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (BCPC)-এর সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (BCPC)-এর সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জন জাগরণ-এর প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (BCPC)-এর সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন ও ভুঁইয়া কামরুল হাসান সোহাগ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার চিফ রিপোর্টার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (BCPC)-এর দপ্তর সম্পাদক শেখ মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ফয়জুল্লাহ স্বাধীন, দপ্তর সম্পাদক মোঃ শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লাইজু আহমেদ, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ডাঃ মোঃ দুলাল আহম্মেদ, গণি জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ বাকি উল্লাহ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ মজিদ শেখ ও মোঃ জহির উদ্দিন, এবং বিশিষ্ট ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ ফিরোজ প্রামাণিক।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (BCPC)-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রমজান সরকার। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক তাসলিমা আক্তার, মোঃ জাহাঙ্গীর আলম রাজু, মোঃ আসাদুজ্জামান, মোঃ নজরুল ইসলাম ও শেখ রিবণ রায়হানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo