শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Title :
মার্কিন তেল ট্যাংকার জ্বালিয়ে দিয়েছে ইরান মানবাধিকার সাংবাদিক সংস্থা, মাসাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজধানীতে ঠাকুরগাঁও বালীয়াডাঙ্গী উপজেলা সমিতির ইফতার মাহফিল বরিশালে বাস-মাইক্রোবাসের সং’ঘর্ষে নিহ’ত-২ বরিশাল বিভাগীয় ‘অদম্য নারী পুরস্কার পেলেন উজিরপুরের কৃতি সন্তান বিচারক নাহিদা রুমানা মিতু বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাঘাটায় গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি! গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী মেঘনায় অবৈধ বালু উত্তোলন রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৬ Time View

বিশেষ প্রতিনিধি:

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৫ মার্চ) ময়মনসিংহের কাঁচিঝুলি এলাকার গ্রীণ পয়েন্টে ইফতার ও দোয়া মাহফিল–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সর্বোচ্চ আয়করদাতা মোঃ মাহবুব রেজা করিম মুরাদ, প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনসুর আলম চন্দন, জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, ময়মনসিংহ কমার্স কলেজের প্রিন্সিপাল এখলাস উদ্দিন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ ফরহান, আমিরা হাউজিং লিঃ ময়মনসিংহের পরিচালক লায়ন মোঃ ইউসুফ আলী রিমন, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক-১ মোঃ ফরহাদ হোসেন, বাংলাদেশ সাংবাদিক জোট ময়মনসিংহের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন এবং সাপ্তাহিক রাত দিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম মিন্টুসহ আরও অনেকে।

ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সাংবাদিক শেখ আলী হোসেন রনি এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সামদানি হোসেন বাপ্পি।
এ সময় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক আবু জার আল গিফারসহ সংগঠনের অন্যান্য সদস্য, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo