• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Headline
আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের একটি রঙিন টিভি কেনার জন্য ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন হুমায়ূন আহমেদ ড্রোন উড়িয়ে শিয়ালকে ভয় দেখানো, কুকুরের লেজে বেলুন ফাটানো—এমন কনটেন্ট ক্রিয়েটররা পাবেন শাস্তি অফিসে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ বদলে দিতে পারে পরিবেশ টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? ঘরের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, আহত অন্তঃসত্ত্বা মা কোন মানুষদের জন্য চার ঘণ্টা ঘুমই যথেষ্ট পত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক' বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

পূর্বাচল ৩০০ ফুট সড়কে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ

Reporter Name / ২৮ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়ক ও জলসিঁড়ি আবাসিক এলাকা-সংলগ্ন সড়কের দুই পাশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদনহীন ২০টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। আজ শনিবার চতুর্থ দিনের মতো বিশেষ যৌথ অভিযান চালিয়ে এসব বিলবোর্ড উচ্ছেদ করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের উপকমিশনার মো. তারেক জুবায়েরসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপনগর–পরিকল্পনাবিদসহ সংস্থাটির একটি প্রতিনিধিদল অভিযানে অংশ নেয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়কের সৌন্দর্য রক্ষা ও অনুমোদনহীন বিলবোর্ড অপসারণে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা