বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

ইসলামপুরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আজহারুল ইসলাম মান্নান

  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬১ Time View

ক্রাইম রিপোর্টার
সালে আহমেদ:

নারায়ণগঞ্জ সোনারগাঁও মেঘনা ইসলামপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
জানা যায়, পবিত্র রমজানের প্রথম রোজার দিন ইফতারের পূর্ব মুহূর্তে হঠাৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং অন্তত ১৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে বহু পরিবার তাদের সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে এমপি আজহারুল ইসলাম মান্নান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একা ফেলে রাখা হবে না। তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগুনে ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
এদিকে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo