• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের একটি রঙিন টিভি কেনার জন্য ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন হুমায়ূন আহমেদ ড্রোন উড়িয়ে শিয়ালকে ভয় দেখানো, কুকুরের লেজে বেলুন ফাটানো—এমন কনটেন্ট ক্রিয়েটররা পাবেন শাস্তি অফিসে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ বদলে দিতে পারে পরিবেশ টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? ঘরের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, আহত অন্তঃসত্ত্বা মা কোন মানুষদের জন্য চার ঘণ্টা ঘুমই যথেষ্ট পত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক' বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

চুয়াডাঙ্গায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

Reporter Name / ৩৪ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা কবরস্থান মোড় এলাকায় ওই ঘটনা ঘটে।নিহত মধু আলী (৫২) উপজেলার আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র ফল ব্যবসায়ী ছিলেন।স্থানীয় লোকজন জানায়, আজ সন্ধ্যার পর কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ের মুচি বটতলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ফল ব্যবসায়ী মধু আলীর সঙ্গে সবজি ব্যবসায়ী মামুনের কথা–কাটাকাটি হয়। এ সময় মামুন উত্তেজিত হয়ে মধু আলীকে ছুরি দিয়ে আঘাত করেন। তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।জরুরি বিভাগের চিকিৎসক মো. শামসুজ্জোহা বলেন, হাসপাতালে আনার আগেই মধু আলীর মৃত্যু হয়েছে। তাঁর বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মো. নুরুল্লাহ বলেন, খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন। তাঁর অবস্থান জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা