• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের একটি রঙিন টিভি কেনার জন্য ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন হুমায়ূন আহমেদ ড্রোন উড়িয়ে শিয়ালকে ভয় দেখানো, কুকুরের লেজে বেলুন ফাটানো—এমন কনটেন্ট ক্রিয়েটররা পাবেন শাস্তি অফিসে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ বদলে দিতে পারে পরিবেশ টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? ঘরের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, আহত অন্তঃসত্ত্বা মা কোন মানুষদের জন্য চার ঘণ্টা ঘুমই যথেষ্ট পত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক' বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

মাইক্রোবাসে এসে আওয়ামী লীগের ব্যানারে মিছিল, ধাওয়া দিয়ে ১০ জন আটক

Reporter Name / ৩২ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

একটি মাইক্রোবাসে করে আসেন কয়েকজন যুবক। হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার-পোস্টার। একপর্যায়ে মিছিলও শুরু করেন। তাঁদের দেখতে পেয়ে ধাওয়া দেয় পুলিশ। আটক করা হয় অন্তত ১০ জনকে।আজ শুক্রবার বেলা দুইটার দিকে চট্টগ্রাম নগরের সিআরবি এলাকাতে ঘটেছে এই ঘটনা। আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটিও জব্দ করেছে।পুলিশ জানায়, পবিত্র জুমার নামাজের পর মাইক্রোবাসটিতে করে সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে আসেন ওই যুবকেরা। এরপর মিছিলও শুরু করেন। তবে ঘটনাস্থলের পাশেই পুলিশের একটি টহল দল ছিল। টহল দলের সদস্যরা ধাওয়া দিতেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আটক যুবকেরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার হাতে মিছিল করার সময় ১০-১২ জনকে আটক করা হয়েছে। তাঁদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা