• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Headline
আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের একটি রঙিন টিভি কেনার জন্য ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন হুমায়ূন আহমেদ ড্রোন উড়িয়ে শিয়ালকে ভয় দেখানো, কুকুরের লেজে বেলুন ফাটানো—এমন কনটেন্ট ক্রিয়েটররা পাবেন শাস্তি অফিসে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ বদলে দিতে পারে পরিবেশ টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? ঘরের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, আহত অন্তঃসত্ত্বা মা কোন মানুষদের জন্য চার ঘণ্টা ঘুমই যথেষ্ট পত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক' বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনের রড–সিমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা, এসআরবির হাতে আটক

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুমিল্লা নগরে একটি নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির চেষ্টার অভিযোগে মোমিন আহমেদ ভূঁইয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। চাঁদা না পেয়ে তিনি ভবনের রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রী ট্রাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোমিনকে আটক করে এসআরবি–১১। এ সময় নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা ট্রাকটিও জব্দ করা হয়। আজ শুক্রবার সকালে এসআরবি–১১–এর সিপিসি–২–এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।আটক মোমিন নগরের দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার প্রয়াত নান্নু ভূঁইয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকসংক্রান্ত পাঁচটির বেশি মামলার তথ্য পাওয়ার কথা জানিয়েছে এসআরবি–১১। তবে এসব মামলার বর্তমান অবস্থা নিয়ে এসআরবির বিজ্ঞপ্তিতে কিছুই বলা হয়নি।কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকায় চাঁদা না পেয়ে নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার জন্য আনা ট্রাকএসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে চাঁদা না পেয়ে জোর করে নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোমিন ভূঁইয়াকে আটক করার পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়।এসআরবির ভাষ্য, জিজ্ঞাসাবাদে মোমিন একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সঙ্গে যুক্ত থাকার তথ্য দিয়েছেন। তাঁর অন্য সহযোগী ব্যক্তিরা ঠাকুরপাড়া ও আশপাশের এলাকায় দেশি অস্ত্র নিয়ে বিভিন্ন অপরাধে জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। আটক মোমিনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা