সুখবর!ছেলেদের ক্রিকেট ইভেন্টে কোয়ার্টার ফাইনালে চার ম্যাচই বৃষ্টিতে ভেসে গিয়েছিল। আইচি–নাগোয়ায় টানা বৃষ্টি ছিল কয়েকদিন। তবে এশিয়ান গেমসে বাংলাদেশ দলের প্রেস অ্যাটাচে এম এম কায়সার আমাদের জানালেন, আজ বেশ রোদ ঝলমলে আবহাওয়া। কিন্তু এখনও টসটা হয়নি! আউটফিল্ড একটু ভেজা। তাতে দুশ্চিন্তার কিছু নেই। ম্যাচ আজ হওয়ার হবে। ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ছয়টায় মাঠ পর্যবেক্ষণ করতে নামবেন আম্পায়াররা। জাপানে আজ রোদস্বাগত!এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে দুই দলের ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছিল। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় তারা সেমিফাইনালে। তবে আজকের ম্যাচটা হওয়ার কথা। গতকাল রোদ ঝলমলে আবহাওয়াতে অনুশীলন করেছে বাংলাদেশ। আবহাওয়ার পূর্বাভাসেও এতটা বৃষ্টি নেই।