সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইটে ছুরিকাহত পাইলট একজন ভারতীয়। তাঁর নাম স্মিত মচ্ছর। ওই ফ্লাইটের ১৭৪ যাত্রীর জীবন রক্ষায় ভূমিকা রাখার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল বুধবার নেতানিয়াহু জানান, এ দিন দুবাই থেকে তেলআবিবগামী একটি উড়োজাহাজে সহকারী পাইলটের ছুরিকাঘাতের শিকার হন প্রধান পাইলট। এরপর সহকারী পাইলট উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেন। তবে যাত্রীরা তাঁকে আটকে ফেলেন। পরে অন্য পাইলটরা উড়োজাহাজটি সৌদি আরবে অবতরণ করান। সহ–পাইলটকে কুপিয়ে ইসরায়েলগামী উড়োজাহাজ বিধ্বস্ত করতে চেয়েছিলেন পাইলটপরে বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন নেতানিয়াহু। তিনি লেখেন, সহকারী পাইলটের ছুরিকাঘাতে আহত হওয়ার পর প্রধান পাইলট স্মিত মচ্ছর হামলাকারী বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তিনি ককপিটের দরজা খুলে দেন। তখনই যাত্রী ও ক্রু সদস্যরা মিলে হামলাকারী পাইলটকে আটক করতে সক্ষম হন।স্মিত মচ্ছর ইসরায়েলি নাগরিকসহ ১৭৪ জনের জীবন বাঁচিয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন নেতানিয়াহু। ওই পাইলটের সুস্থতা কামনা করে তিনি। রিয়াদে ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, মচ্ছরকে সৌদি আরবের তাবুক শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন।ফ্লাইদুবাইয়ের যাত্রীদের ফেরাতে সামরিক উড়োজাহাজ পাঠাতে চেয়েছিল ইসরায়েল, মানেনি সৌদি আরবএদিকে যে সহকারী পাইলটের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হয়েছে, তাঁর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। নেতানিয়াহুর তথ্যমতে, সৌদি আরবে উড়োজাহাজটি অবতরণের পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।