• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Headline
বিপদে পড়ে বড় ভাইয়ের বন্ধুকে ফোন, চার দিন আটকে রেখে ধর্ষণ কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা' চট্টগ্রামে এক পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রয়েছেন নজরদারিতে সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন? ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি

আইওএস ২৭ নামানোর পর বিপাকে আইফোন ব্যবহারকারীরা

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

১৪ সেপ্টেম্বর আইফোনের জন্য নতুন অপারেটিং সিস্টেম ‘আইওএস ২৭’ উন্মুক্ত করেছে অ্যাপল। অপারেটিং সিস্টেমটি নতুন আইফোন ১৮ সিরিজে বিল্টইনভাবে থাকলেও পুরোনো মডেলের আইফোনেও ব্যবহার করা যায়। কিন্তু আইওএস ২৭ অপারেটিং সিস্টেম ইনস্টলের পর আইফোনের স্পর্শনির্ভর পর্দা ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। কেউ আবার আইফোনের কাজের গতি কমে যাওয়াসহ বিভিন্ন অ্যাপের অ্যানিমেশনের দৃশ্য কাঁপারও অভিযোগ করেছেন।রেডিটে প্রকাশিত কয়েকটি পোস্টে ব্যবহারকারীরা জানিয়েছেন, আইফোনের পর্দার বিভিন্ন অংশ স্পর্শের পর কখনো কখনো সাড়া পাওয়া যাচ্ছে না। বিশেষ করে পর্দায় আঙুল দিয়ে সোয়াইপ করার সময় এ সমস্যা বেশি হচ্ছে। এমনকি ফোনের গতি কমে যাওয়ায় কাজও করা যাচ্ছে না ঠিকমতো।সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অভিযোগ নিয়ে আলোচনা হলেও অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে রেডিটে এক ব্যবহারকারী জানিয়েছেন, আইফোন রিস্টার্ট করার পর তার আইফোনের স্পর্শনির্ভর পর্দা আবার স্বাভাবিকভাবে কাজ করেছে। তবে এটি স্থায়ী সমাধান কি না, তা তিনি নিশ্চিত নয়। আরেকজন ব্যবহারকারী জানিয়েছেন, ফোনের হোমস্ক্রিনে অতিরিক্ত অ্যাপের আইকন থাকলে অ্যাপ চালুর সময় অ্যানিমেশন দৃশ্য কাঁপতে পারে। তাই হোমস্ক্রিনে অ্যাপের সংখ্যা কমানোর পরামর্শও দিয়েছেন তিনি।প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ ইনস্টলের পর আইফোনে বিভিন্ন ধরনের কাজ চলতে থাকে। এর মধ্যে ফোনে থাকা বিভিন্ন তথ্য নতুন করে সাজানো ও সূচিবদ্ধ করার প্রক্রিয়াও রয়েছে। এই প্রক্রিয়া চলার কারণে ফোন ধীর হয়ে যাওয়া বা অ্যানিমেশনের দৃশ্য কাঁপার মতো কিছু সমস্যা হতে পারে। তবে এসব প্রক্রিয়া শেষ হওয়ার পরও সমস্যা থাকলে পরবর্তী সফটওয়্যার হালনাগাদের জন্য অপেক্ষা করতে হবে।সূত্র: টেক রাডার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা