• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Headline
আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের একটি রঙিন টিভি কেনার জন্য ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন হুমায়ূন আহমেদ ড্রোন উড়িয়ে শিয়ালকে ভয় দেখানো, কুকুরের লেজে বেলুন ফাটানো—এমন কনটেন্ট ক্রিয়েটররা পাবেন শাস্তি অফিসে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ বদলে দিতে পারে পরিবেশ টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? ঘরের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, আহত অন্তঃসত্ত্বা মা কোন মানুষদের জন্য চার ঘণ্টা ঘুমই যথেষ্ট পত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক' বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

শাড়ি নিয়ে প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ, জামিনের মেয়াদ বাড়ল তানজিন তিশার

Reporter Name / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন অভিনেত্রী তানজিন তিশা। আদালত তাঁর আবেদন মঞ্জুর করেছেন।আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন করেন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তাঁর জামিন বর্ধিত করার আদেশ দেন।তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।আজ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। বেলা ১১টা ২৭ মিনিটে তানজিন তিশা আদালত প্রাঙ্গণে আসেন। পরে ১১টা ৪৫ মিনিটের দিকে আদালতে পৌঁছান তিনি। এর পাঁচ মিনিট পর শুনানি শুরু হয়।শুনানির শুরুতে তানজিন তিশা বেঞ্চে বসে ছিলেন। পরে বাদীপক্ষের আইনজীবী তাঁকে কাঠগড়ায় দাঁড়ানোর কথা বললে তিনি সেখানে গিয়ে দাঁড়ান।তানজিন তিশার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খোরশেদ আলম। তিনি বলেন, ‘আসামি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। তাঁর জামিন বর্ধিতের আবেদন করছি।’এর বিরোধিতা করে বাদীপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল হাসান মুকুল বলেন, ‘এ আসামি জামিন নেওয়ার পর জামিনের অপব্যবহার করেছেন। জামিন পেয়েই আসামি তাঁর ভেরিফায়েড পেজ থেকে আইনজীবী ও বাদী সম্পর্কে আজেবাজে মন্তব্য করেছেন। তাঁর মধ্যে কোনো অনুশোচনাবোধ নেই।’আদালতের শুনানি শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তানজিন তিশা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ, ২৯ সেপ্টেম্বরএ সময় বিচারক আইনজীবীকে বলেন, ‘অভিযোগ থাকলে পিটিশন আকারে দেন।’জহিরুল হাসান মুকুল তখন বলেন, ‘চার্জের জন্য আছে। চার্জ হয়ে যাক। সুনির্দিষ্ট অভিযোগ আছে।’পরে তানজিন তিশার আইনজীবী খোরশেদ আলম বলেন, ‘ডিসচার্জের যথেষ্ট গ্রাউন্ড আছে। আমাদের সময় দিন।’দুই পক্ষের শুনানি শেষে আদালত তানজিন তিশার জামিন বর্ধিত করার আদেশ দেন। তবে মামলার পরবর্তী তারিখ এখনো আদালত থেকে জানানো হয়নি।মামলার অভিযোগে বলা হয়, অনলাইন–ভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। কিন্তু পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এ ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করেন।২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশার জামিনমামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে ডিবি তদন্ত প্রতিবেদন জমা দিলে আদালত গত ১২ জুলাই তা আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন এবং ১৩ আগস্ট তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তানজিন তিশা। পরে মামলাটি পরবর্তী বিচারের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে পাঠানো হয়।তবে মামলার অভিযোগ অস্বীকার করে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশা দাবি করেছিলেন, শাড়িটি তাঁকে ‘উপহার’ হিসেবে দেওয়া হয়েছিল।তানজিন তিশার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, যা বললেন অভিনেত্রী‘আমি আইনের প্রতি বিশ্বাসী’

আজ আদালতের শুনানি শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তানজিন তিশা। তিনি বলেন, ‘অনেকের মনে হতে পারে, আমি আবার আদালতে এলাম কেন? কারণ হলো, আমি আইনের প্রতি বিশ্বাস করি। আইনের প্রতি আমার যে বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকে আমি আবারও আসছি। আমার যদি আরও পাঁচবার আসা লাগে, আমি আবারও আসব।’তিশা বলেন, ‘দিন শেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা এ দেশে বাঁচতে চাই এবং সত্যতা নিয়ে বাঁচতে চাই। কেউ যদি আইনের অপব্যবহার করে, আমি সেটা কোনোভাবে সাপোর্ট করি না।’মামলার বাদীপক্ষ সম্পর্কে তিশা বলেন, ‘তার দুই বোন (মামলার বাদী) এবং এটা আপনারা হয়তো জানেন না, তারা একটা সিন্ডিকেট।’তানজিন তিশা আরও বলেন, তিনি এত জটিল করে চিন্তা করতে পারেন না। তিনি শুধু জানেন, ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। আর তাঁর ক্ষমতা হলো দর্শকের ভালোবাসা।শাড়ি নিয়ে প্রতারণার মামলা, মুখ খুললেন তানজিন তিশা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা