বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

বানারীপাড়ায় হত্যা প্রচেষ্টার পাল্টা ধর্ষণ চেষ্টার মামলা দিয়ে হয়রাণির অভিযোগ

  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৪৭ Time View

বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় হত্যা প্রচেষ্টা ও টাকা ছিনতাই মামলা ভিন্নখাতে প্রভাবিত করতে পাল্টা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রাণির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে উপজেলার চাখার ইউনিয়নের পশ্চিম চাখার গ্রামে জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত ২৫ জানুয়ারী বিকালে প্রতিপক্ষরা পিটিয়ে ও কুপিয়ে সিদ্দিকুর রহমান সরদার (৭০), তার দুই ছেলে ইউনুস সরদার(৪০), ইউসুফ সরদার (৪৫), স্ত্রী নুরজাহান (৬০) ও মেয়ে ফেরদৌসী (৩৮) গুরুতর আহত করে। এসময় তারা বৃদ্ধ সিদ্দিকুর রহমানকে কুপিয়ে তার কাছে থাকা গরু বিক্রির ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। আহতদের প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে আহত ইউসুফ সরদার বাদী হয়ে ২৭ জানুয়ারী বানারীপাড়া থানায় ৪ জনকে সুনির্দিষ্ট ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। আসামীরা হলেন লিমন সরদার(২১), সজল সরদার(২০), লিজা বেগম (৪২) ও জয়নব বেগম (৩২)। এ দিকে প্রতিপক্ষ প্রবাসী সোহেল সরদারের স্ত্রী আসামী লিজা বেগম বাদী হয়ে ২৮ জানুয়ারী শেবাচিম হাসপাতালে ভর্তি থাকা আহত ইউনুস সরদারের বিরুদ্ধে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ চেষ্টা মামলা করেন। হত্যা প্রচেষ্টা ও টাকা ছিনতাই মামলার বাদী ইউসুফ সরদার দাবি করেন তাদের মামলা ভিন্নখাতে প্রভাবিত করতে তার ভাই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি থাকা গুরুতর আহত ইউনুস সরদারের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। তিনি এর সঠিক তদন্ত ও হামলাকারীদের বিচার দাবি করেছেন। তিনি বিষয়টি বানারীপাড়া থানার ওসিকে অবহিত করেছেন বলেওজানান। এদিকে এ বিষয়ে বক্তব্য নিতে লিজা বেগমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo