
সুমন খান:
রাজধানীর মিরপুরে ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্ট অভিযানে ধরা পড়েছে একটি সক্রিয় মাদকপরিবহনের ঘটনা। কৌশলে হেডফোনের ভেতর ইয়াবা লুকিয়ে মোটরসাইকেলে করে পাচারের চেষ্টা করছিল এক মাদক ব্যবসায়ী। তবে শেষ রক্ষা হয়নি ট্রাফিক পুলিশের তৎপরতায় ইয়াবাসহ হাতেনাতে আটক হয়েছে অভিযুক্ত।ঢাকা মহানগরীর যানশৃঙ্খলা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক মিরপুর বিভাগের উদ্যোগে ২৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ সকালে মিরপুরের গুরুত্বপূর্ণ এলাকা টেকনিক্যাল ক্রসিংয়ে চেকপোস্ট বসানো হয়। সকাল থেকে চলমান এ অভিযানের সময় আনুমানিক সকাল ১০টা ৪০ মিনিটে একটি পালসার মোটরসাইকেল (রেজি: ঢাকা মেট্রো-ল ৬৪-২৪০৫) থামার সংকেত দেওয়া হলে চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।চালকের এই আচরণে সন্দেহ তৈরি হলে দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট তন্ময় কুমার দাস ও সঙ্গীয় কনস্টেবল সাইদুর তাৎক্ষণিকভাবে ধাওয়া ও কৌশলী অভিযানের মাধ্যমে মোটর সাইকেলসহ চালককে আটক করেন।পরবর্তীতে উপস্থিত পথচারীদের সামনে আইনানুগভাবে তল্লাশি চালানো হলে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। আটক ব্যক্তির কাছে থাকা একটি হেডফোন মোড়ানো প্যাকেটের ভেতর থেকে উদ্ধার করা হয় ২২৭ পিস ইয়াবা ট্যাবলেট যা অত্যন্ত কৌশলে বহনের জন্য প্রস্তুত করা হয়েছিল।আটককৃত ব্যক্তি হলেন মোস্তফা (৩১)।
পিতা: বাদল হাওলাদার মাতা: শাহনাজ ঠিকানা: ৩০১/২ সেনপাড়া, কাফরুল, মিরপুর-১৪, ঢাকা।পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, আটক মোস্তফা মিরপুর ও আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য। বিষয়টি যাচাই-বাছাই করে তার যোগাযোগ ও নেটওয়ার্ক শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।ডেপুটি পুলিশ কমিশনার (ডিসি), ট্রাফিক মিরপুর বিভাগ জানান ,রাজধানীর সড়ক শুধু যান চলাচলের জন্য নয় এগুলোকে অপরাধমুক্ত রাখাও পুলিশের দায়িত্ব। মাদক, চোরাচালান ও অপরাধ দমনে ট্রাফিক পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।আইনশৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশের এমন তৎপরতা নগরবাসীর মাঝে স্বস্তি এনে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ডেপুটি পুলিশ কমিশনার (ডিসি)ট্রাফিক মিরপুর বিভাগ ঢাকামেট্রোপলিটন পুলিশ।
Leave a Reply