• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Headline
উপকূল দিবস ঘোষণা ও স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে? এআই খেলনা শিশুর নতুন বন্ধু না ঝুঁকি

জার্মানিকে হারিয়ে চমক গ্রিসের, হাত না মিলিয়ে ইসরায়েলকে হারাল আয়ারল্যান্ড

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

জার্মানি ০-১ গ্রিস জার্মানির এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মাথার ওপর থেকে দিমিত্রিয়োস কুরবেলিসের বাঁ পায়ের শট। ডান দিকে ঝাঁপিয়ে পড়েও বলটা ঠেকাতে পারলেন না জার্মানির গোলকিপার আলেক্সান্দার নুবেল। জশুয়া কিমিখের পায়েও লেগেছিল বল। ইয়ুর্গেন ক্লপের মাথায় হাত। গোল!জার্মানি ম্যাচের ৭৪ মিনিটে ১-০ গোলে পিছিয়ে পড়ার পরও হয়তো মনে হয়নি এই ম্যাচে দূর্ঘটনাটা ঘটতে পারে! কিন্তু জার্মানির কোচ হিসেবে ঘরের মাঠে ক্লপের অভিষেকে গ্রিস এমন কিছুই ভেবে রেখেছিল। কুরবেলিসের সেই গোলেই শেষ পর্যন্ত অগসবুর্গে ভূমিকম্প ঘটিয়ে ছেড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪১তম গ্রিস। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছে ১-০ গোলে।জার্মানির বিপক্ষে গ্রিসের এই প্রথম জয়ে বিপদে পড়লেন ক্লপ। নেশনস লিগে দুই ম্যাচ খেলে জয়বঞ্চিত তাঁর দল। নেদারল্যান্ডসের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর এই হারে লিগ এ-র গ্রুপ টু-তে তৃতীয় জার্মানি। ২ ম্যাচে তাঁদের সংগ্রহ ১ পয়েন্ট। দুই ম্যাচই জিতে একই গ্রুপের শীর্ষে গ্রিস। বেলগ্রেডে একই গ্রুপের অন্য ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে হারায় নেদারল্যান্ডস। ডাচ কোচ হিসেবে জাভি হার্নান্দেজের এটাই প্রথম জয়। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই গ্রুপে দ্বিতীয় ডাচরা।           বিস্তারিত আসছে…।হাত মেলায়নি ইসরায়েল-আয়ারল্যান্ডইসরায়েল ০-৩ আয়ারল্যান্ড দুই দল নেশনস লিগে একই গ্রুপে পড়ার পর থেকেই বিতর্কের শুরু। সেটা গত ফেব্রুয়ারিতে। ইসরায়েলের বিপক্ষে না খেলার দাবি উঠেছিল তখন থেকে। ভোটাভুটিতে সিদ্ধান্ত নিয়ে আয়ারল্যান্ড ম্যাচটি খেলে প্রতিবাদও জানিয়ে রাখল ফুটবলের ভাষায়। ২৫ মিনিটের মধ্যে ইসরায়েলের জালে তিন গোলে!হাঙ্গেরির নগেরদেই স্টেডিয়ামে ওই ২৫ মিনিটের আগেও ঘটে গেছে অনেক কিছু।এই ম্যাচের সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড কোচ হেইমির হালগ্রিমসন মন্তব্য করেন,‘আমরা গণহত্যার বিরুদ্ধে খেলছি।’ কড়া জবাব আসে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) থেকে। হালগ্রিমসনের মন্তব্যকে ‘অজ্ঞতা ও মূর্খতা’ বলা হয়। ওদিকে দেশের জাতীয় দলের কোচের পক্ষ নিয়ে আইএফএর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান আয়ারল্যান্ড প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন।‘আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন’ নামে একটি প্রেশার গ্রুপ আয়ারল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচটি না খেলার আহবান জানায়। আয়ারল্যান্ডের কয়েকজন খেলোয়াড়েরও মনে মনে একই ইচ্ছা ছিল। এর মধ্যে আয়ারল্যান্ডের গোলকিপার গ্যাভিন বাজুনু ইনস্টাগ্রামে ঘোষণা দিয়ে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেন। আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই), কোচিং স্টাফ ও খেলোয়াড়দের মধ্যে চার ঘণ্টার বৈঠক শেষে ভোটাভুটিতে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেয় হালগ্রিমসনের দল। কালো বাহুবন্ধনী পরে মাঠে নামার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।তারপর হাঙ্গেরির ডেব্রেসেনে এই মাঠেও ঘটে গেল অনেক কিছু।ইসরায়েলের জাতীয় সঙ্গীত বাজার সময় মাঠে মাথা নিচু করে রেখেছিলেন আয়ারল্যান্ডের খেলোয়াড়রা। তাঁদের ডাগ আউটেও একই দৃশ্য। জাতীয় সঙ্গীত শেষে দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে হাতও মেলাননি। শুধু তাই নয়, আয়ারল্যান্ডের অধিনায়ক দারা ও’শেয়া এবং ইসরায়েলের অধিনায়ক মানোর সলোমনের মধ্যে পতাকা বিনিময় হয়নি এবং তাঁরা হাত মেলাননি।আয়ারল্যান্ডের খেলোয়াড়রা প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলেছিলেন গোলেও।২৫ মিনিটে তৃতীয় গোলের পর আয়ারল্যান্ড অ্যাটাকিং মিডফিল্ডার জ্যাক ময়লান বাহুবন্ধনী খুলে চুমু খান। পরে চুমু খান জার্সিতে আয়ারল্যান্ডের ব্যাজেও। এই কালো বাহুবন্ধনী পরার সিদ্ধান্ত নিয়ে গত শনিবার এফএআই প্রধান নির্বাহী ডেভিড কুরেল বলেন, ‘(গাজা) সংঘাতে প্রাণ হারানো সবার স্মরণে’ এই প্রতীকী সম্মান।১২ মিনিটের এক ঝড়ে ইসরায়েলের জালে তিনটি গোল করে আয়ারল্যান্ড। ১৩ মিনিটে ট্রয় প্যারটের পর গোল করেন অ্যাডাম ইদাহ। নিজেদের গ্রুপ থেকে দুই ম্যাচে এটি প্রথম জয় আয়ারল্যান্ডের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা