• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Headline
বিপদে পড়ে বড় ভাইয়ের বন্ধুকে ফোন, চার দিন আটকে রেখে ধর্ষণ কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা' চট্টগ্রামে এক পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রয়েছেন নজরদারিতে সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন? ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি

আইভরি ব্রাইড লুকে ভিকির সঙ্গে কেমিস্ট্রি ঝালিয়ে নিলেন আলিয়া

Reporter Name / ৪১ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

তাঁদের নজরকাড়া সাজ আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে, আসন্ন সিনেমার কেমিস্ট্রি ঝালিয়ে নিচ্ছেন এই আকর্ষণীয় অনস্ক্রিন জুটি। মনীশ মালহোত্রার মিজওয়ান শোতে শোস্টপার হিসেবে র‍্যাম্প মাতালেন বলিউড তারকা আলিয়া ভাট ও ভিকি কৌশল।মনীশ মালহোত্রার মিজওয়ান শোতে শোস্টপার হিসেবে র‍্যাম্প মাতালেন বলিউডের আকর্ষণীয় জুটি আলিয়া ভাট ও ভিকি কৌশল। আলিয়াকে দেখা গেল দৃষ্টিনন্দন আইভরি চিকনকারি শাড়িতে, আর ভিকি পরেছেন কারুকাজ করা বন্ধগলা শেরওয়ানি।শোস্টপার হিসেবে র‍্যাম্প মাতালেন বলিউডের আকর্ষণীয় জুটি আলিয়া ভাট ও ভিকি কৌশল View this post on Instagram A post d by HT Lifestyle (@htlifestyle)
গতকাল ২৬ সেপ্টেম্বর শনিবার মনীশ মালহোত্রা তাঁর নতুন মিজওয়ান কালেকশন উন্মোচন করেন। মিজওয়ান ওয়েলফেয়ার সোসাইটির সূক্ষ্ম কারুশিল্পের ১৫ বছর উদ্‌যাপন উপলক্ষে সাজানো এই সংগ্রহে আছে চমৎকার চিকনকারি ও এমব্রয়ডারির কাজ। ২৬ সেপ্টেম্বর মুম্বাইয়ে আয়োজিত এই শোতে ডিজাইনারের শোস্টপার হিসেবে র‍্যাম্পে হাঁটেন বলিউড তারকা জুটি আলিয়া ভাট ও ভিকি কৌশল। দুজনকেই শিগগির সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় দেখা যাবে। র‍্যাম্পে তাঁদের নজরকাড়া সাজ আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে, আসন্ন সিনেমার কেমিস্ট্রি ঝালিয়ে নিচ্ছেন এই আকর্ষণীয় অনস্ক্রিন জুটি।আসন্ন সিনেমার কেমিস্ট্রি ঝালিয়ে নিচ্ছেন এই আকর্ষণীয় অনস্ক্রিন জুটিআইভরি ব্রাইডের এই সাজপোশাকে আলিয়াকে দারুণ ঝলমলে লাগছেআলিয়া ভাটের আইভরি চিকনকারি লুকরিয়া কাপুরের স্টাইলিংয়ে মনীশ মালহোত্রার কাস্টম মেড শাড়ির চিকনকারি কতুর লুকে তাঁকে দেখা যায়। আইভরি ব্রাইডের এই সাজপোশাকে আলিয়াকে দারুণ ঝলমলে লাগছে। শাড়ির সঙ্গে আছে চোখধাঁধানো গয়না ও আর ব্রাইডাল আমেজের ভেইল। শাড়িটিতে আছে সূক্ষ্ম চিকনকারি, ঝলমলে সিকুইনের কাজ, পাড়জুড়ে সিলভার এমব্রয়ডারি আর স্ক্যালপড বর্ডার। কাঁধে ড্রেপ করা আঁচলের মাঝে আকর্ষণীয় ব্লাউজ ও শাড়ির সূক্ষ্ম কারুকাজও স্পষ্ট হয়ে উঠেছে।ব্লাউজ ও ভেইলব্যান্ডো ডিজাইনের ব্লাউজটিতে অ্যাপ্লিকের কাজ, স্প্যাগেটি স্ট্র্যাপ, স্কয়্যার নেকলাইন। ফিটেড ক্রপড সিলুয়েট দেখা যাচ্ছে। আলিয়ার স্টাইলিস্ট রিয়া কাপুর শাড়িটির সঙ্গে মিলিয়ে রেখেছেন শিয়ার ফেব্রিকের ভেইল। তাতেও স্ক্যালপড বর্ডার, চিকনকারি, সিকুইন। ব্লাউজটিতে অ্যাপ্লিকের কাজ, স্প্যাগেটি স্ট্র্যাপ, স্কয়্যার নেকলাইনহোয়াইট গোল্ডে তৈরি বিশাল এক হীরা ও মুক্তার নেকলেস নজর কাড়ছে সবার আগেগয়না ও সাজহোয়াইট গোল্ডে তৈরি বিশাল এক হীরা ও মুক্তার নেকলেস নজর কাড়ছে সবার আগে। দুই হাতেই হীরার রতনচূড়। সঙ্গে নজরকাড়া কানের দুল ও টিকলি।মাঝখানে সিঁথি করে টেনে বাঁধা মসৃণ খোঁপা, ডিউই মেকআপ, গ্লসি পিংক লিপস ও স্মোকি আইজে সম্পূর্ণ হয় তাঁর সাজ। ভ্রুতে ফেদারড লুক, চোখের পাপড়িতে ঘন মাসকারা, গালে হালকা ব্লাশ, উজ্জ্বল হাইলাইটার ও সফট কনট্যুরিং দেখা যাচ্ছে আলিয়ার এই লুকে।ভিকি কৌশলের পোশাকে মিডনাইট ব্লু ও আইভরিঅন্যদিকে, আলিয়ার সাজের সঙ্গে মানিয়ে ভিকি কৌশল পরেছেন মনীশ মালহোত্রার মিজওয়ান কালেকশনের মিডনাইট-ব্লু ও আইভরি রঙের শেরওয়ানি সেট। এতে আছে সাদা কুর্তা, একই রঙের ফ্লেয়ারড প্যান্ট ও বন্ধগলা শেরওয়ানি। এতেও আছে সূক্ষ্ম চিকনকারি ও সিকুইনের কাজ।ভিকি কৌশল পরেছেন মিডনাইট-ব্লু ও আইভরি রঙের শেরওয়ানি সেটআছে ডায়মন্ড বসানো চেইন ও দুই হাতের আঙুলে নজরকাড়া আংটিঅনুষঙ্গ হিসেবে ভিকি বেছে নিয়েছেন হীরার গয়না। এর মধ্যে আছে ডায়মন্ড বসানো চেইন ও দুই হাতের আঙুলে নজরকাড়া আংটি। সঙ্গে সাদা জুতি দেখা যাচ্ছে।সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ছবি: ইন্সটাগ্রাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা