বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ঢাবিতে ছাত্রদলের স্বাগত মিছিল

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে স্বাগত মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর, মল চত্বর ও কলা ভবন প্রদক্ষিণ করে রোকেয়া হলের পাদদেশে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা
‘তিস্তা নদী বহমান, তারেক রহমান’,
‘মেঘনা নদী বহমান, তারেক রহমান’,
‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’,
‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম’
এবং ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’—সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন,
‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। গত সাড়ে ১৫ বছর বিদেশে থেকেও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ রেখেছেন।’

তিনি আরও বলেন,
‘তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায় ও সাম্যের বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী ছাত্রদল অঙ্গীকারবদ্ধ।’

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন,
‘দীর্ঘ দেড় দশকের বেশি সময় লন্ডনে নির্বাসিত থাকলেও তিনি এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে সবসময় পাশে ছিলেন। তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামিম আকতারসহ বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo