বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

মিরপুরে বিশেষ অভিযান: ৩৯ সন্দেহভাজন গ্রেফতার ওসি সাজ্জাত রোমান…পরিচয় যাচাই চলছে, অপরাধে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

সুমন খান:

রাজধানীর মিরপুর মডেল থানার আওতাধীন বিভিন্ন এলাকায় শনিবার রাত থেকে ভোর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে মোট ৩৯ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের থানায় এনে পরিচয়, ঠিকানা ও পূর্ব অপরাধের তথ্য যাচাই-বাছাই চলছে বলে নিশ্চিত করেছে থানা কর্তৃপক্ষ।পুলিশ জানায়, সম্প্রতি এলাকায় চুরি-ছিনতাই, মাদকসংশ্লিষ্টতা ও অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধির তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ধৃতদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তারা অপরাধী চক্রের সঙ্গে যুক্ত কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।ওসি সাজ্জাত রোমান বলেন,আমরা মোট ৩৯ জনকে সন্দেহজনক অবস্থায় আটক করেছি। পরিচয় যাচাই কঠোরভাবে চলছে। যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়রা জানান, রাতের অস্থিরতা ও অপরাধ বৃদ্ধির কারণে এ ধরনের অভিযান আরও জোরদার করা জরুরি। তারা পুলিশের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।পুলিশ সূত্র জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন স্থায়ী ঠিকানা যাচাই চলছে
অপরাধমূলক রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপযুক্ত ধারায় মামলা ও আদালতে সোপর্দের প্রস্তুতি,পুলিশ আরও জানায়, এ অভিযানের মূল উদ্দেশ্য ছিল এলাকায় অপরাধী চক্রের গতিবিধি নিয়ন্ত্রণ, সম্ভাব্য অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদার করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo