• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Headline
আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের একটি রঙিন টিভি কেনার জন্য ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন হুমায়ূন আহমেদ ড্রোন উড়িয়ে শিয়ালকে ভয় দেখানো, কুকুরের লেজে বেলুন ফাটানো—এমন কনটেন্ট ক্রিয়েটররা পাবেন শাস্তি অফিসে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ বদলে দিতে পারে পরিবেশ টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? ঘরের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, আহত অন্তঃসত্ত্বা মা কোন মানুষদের জন্য চার ঘণ্টা ঘুমই যথেষ্ট পত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক' বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

শাসন করে চড় মেরেছিলেন ছেলেকে, ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

Reporter Name / ৫১ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রংপুরে পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে পীরগাছা উপজেলার মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত মাহাবুর রহমান (৫৫) পীরগাছার চর তাম্বুলপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে হাসানুর রহমান (২২) পলাতক।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে হাসানুরের বিয়ে হয় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লাকসাম গ্রামে। বিয়ের পর তিনি কোনো কাজকর্ম না করায় কিছুদিন আগে তাঁর স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যান। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হাসানুরের টানাপোড়েন চলছিল। অভিমান করে তিনি বাড়িতে খাওয়াদাওয়াও বন্ধ করে দেন।গতকাল সকালে হাসানুরের শাশুড়ি কয়েকজন স্বজনকে নিয়ে তাঁদের বাড়িতে আসেন। তবে হাসানুর তাঁদের ঘরে বসাতে ও আপ্যায়ন করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে পারিবারিক বাগ্‌বিতণ্ডা শুরু হয়। রাত নয়টার দিকে মাহাবুর ছেলেকে তাঁর শাশুড়িকে সঙ্গে নিয়ে খেতে বলেন। এতে রাজি না হওয়ায় একপর্যায়ে ছেলেকে চড় মারেন তিনি। ক্ষুব্ধ হয়ে হাসানুর ঘর থেকে একটি ধারালো ছুরি নিয়ে বাবার বুকে আঘাত করেন।স্থানীয় লোকজন গুরুতর আহত মাহাবুরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, পলাতক হাসানুরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা