বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিসে ভুয়া সাংবাদিক চক্র আটক – মূলধারার সাংবাদিকতার মর্যাদা প্রশ্নবিদ্ধ

  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২১ Time View

সুমন খান:

ঢাকার ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিসে ভুয়া সাংবাদিক সেজে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে ১০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর আনুমানিক ২টার দিকে।

তথ্যসূত্রে জানা যায়, আটকরা সাংবাদিক পরিচয়ে অফিসে প্রবেশ করে বিভিন্ন কর্মকর্তাকে বিব্রত করার চেষ্টা করছিল। সন্দেহজনক আচরণের কারণে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের পরিচয় ও কর্মক্ষেত্র স্পষ্টভাবে জানাতে ব্যর্থ হয়। এমনকি পরিচয় নিশ্চিত করতে নাম-পরিচয় লিখতে বললেও সঠিকভাবে লিখতে পারেনি মিজান নামের এক কথিত ভুয়া সাংবাদিক।
আটক ব্যক্তিদের পরিচয়
ফারুক হোসেন – পরিচয় দিয়েছে দৈনিক ৭১ বাংলাদেশ এর সাংবাদিক হিসেবে শামীমা আক্তার,

মিজানুর রহমান মোল্লা – দাবি করেছে দৈনিক অবদান এর সাংবাদিক পরিচয়

রুপালী আক্তার – পরিচয় দিয়েছে মুক্ত বাংলা পত্রিকার নামে
এদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে তারা ভুয়া পরিচয়ে বিভিন্ন সরকারি অফিসে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজি করছিল।

মূলধারার সাংবাদিকতার ক্ষতি

স্থানীয় সাংবাদিক মহল বলছে, এ ধরনের ভুয়া পরিচয়ে প্রতারণা মূলধারার সাংবাদিকতার মর্যাদা ও মূল্যায়নকে প্রশ্নবিদ্ধ করছে। প্রকৃত সাংবাদিকদের কাজের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে।
এক প্রবীণ সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন –আজকাল যারা সাংবাদিকতার নামে প্রতারণা করছে, তারা সমাজ ও রাষ্ট্র উভয়ের জন্য হুমকি। কর্তৃপক্ষের উচিত এ ধরনের ভুয়া চক্রকে চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

বিশেষজ্ঞদের মতে, সাংবাদিকতার পেশাকে সুরক্ষা দিতে হলে সাংবাদিক পরিচয়পত্র যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা প্রয়োজন। একই সঙ্গে মূলধারার সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থা ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo