বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

জাজিরা শরিয়তপুর থেকে মানব পাচার মামলা সহ একাধিক মামলার আসামী আলমগির মল্লিক গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩২৭ Time View

স্টাফ রিপোর্টার:

শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনেরচর থেকে মানব পাচার সহ একাধিক মামলার আসামী আলমগির মল্লিককে (৪০) গ্রেফতার করেছে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। ২৮ মার্চ তারিখে জাজিরা থানা পুলিশের সহযোগিতায় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আটক আলমগির মল্লিক জাজিরা উপজেলার সেনেরচরের মৃত ওয়াহাব মল্লিকের ছেলে।

জনৈক নুর নাহার এর দায়ের করা মানব পাচার মামলায় আলমগির মল্লিককে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৮ মার্চ গভীর রাতে জাজিরার সেনেরচর গ্রামের নিজ বসত বাড়ী থেকে আলমগির মল্লিককে মানব পাচার মামলায় গ্রেফতার করে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয়।
মামলা সুত্রে জানা যায়, আলমগির মল্লিক নুর নাহারকে সৌদিআরব পাঠানোর কথা বলে প্রথমে ৩ লাখ টাকা নেন। পরবর্তিতে তাকে ভুয়া ভিসা ও বিমানের টিকেট দিয়ে ২০ জানুয়ারি ২০২৫ তারিখে ফ্লাইট দেওয়ার কথা বলে ১৯ জানুয়ারি অফিসে নিয়ে গিয়ে আরো ২ লাখ টাকা নেয় এবং পরবর্তিতে তাকে সৌদিআরব না পাঠিয়ে ৩ দিন আটকিয়ে রাখে এবং এক পর্যায়ে বাদী পালিয়ে আসতে সক্ষম হয়।

মামলা সুত্রে আরো জানা যায়, মামলার অপর আসামিরা হলেন (১) রাজ্জাক মাতবর (৫০), (২) ফারুক মাতবর (৪০), (৩) কামরুজ্জামান মাতবর ( ৩৬), সর্ব পিতা – মৃত হোসেন আলী মাতবর, (৪) ইমরুল কায়েস হাওলাদার (২৮), (৫) লিমন হাওলাদার (৩১), সর্ব পিতা – রব হাওলাদার, (৬) টিটু মাতবর (৩৮) পিতা – আলী মাতবর।
উল্লেখ্য গ্রেপ্তারকৃত আসামী আলমগির মল্লিকের নামে এর আগেও একাধিক মামলা রয়েছে। মামলাসমূহ (১) শরিয়তপুর জেলার জাজিরা থানার মামলা নং ০৩, তারিখ – ০৪/০৭/২০২০, ধারা মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭,৮,১০ (২) শরিয়তপুর জেলার জাজিরা থানার মামলা নং ১৫, তারিখ ২৯/১২/২৪, ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৪২৭/৩৮০/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড (৩) শরিয়তপুর জেলার জাজিরা থানার মামলা নং ০৩ তারিখ – ০৯/০৭/২০১২, ধারা ১৪৩/৪৪৭/৩৭৯/৫০৬(২) পেনাল কোড, (৪) শরিয়তপুর জেলার জাজিরা থানার জিআর ১২৭, তারিখ – ০৭/০৯/২০০৮ , ধারা ৭/৮, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধনী ২০০৩), (৫) শরিয়তপুর জেলার জাজিরা থানার জিআর – ১২১, তারিখ – ১০/০৯/২০০৭, ধারা ৩৮৫/৩৮৬ পেনাল কোড (৬) বৈষম্যবিরোধী আন্দোলনে ভাটারা থানার ইমন হত্যা মামলা, মামলা নাম্বার ৩৩ তারিখ – ১৬/০২/২০২৫, (৭) বৈষম্যবিরোধী আন্দোলনে নিউমার্কেট থানায় ও তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo