বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

ভূরুঙ্গামারীতে গভর্ণিং বডির নির্বাচন, নিম্ন আদালতের রায় বাতিল, নির্বাচনে বাধা নেই।

  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮২ Time View

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহিলা কলেজের  অভিভাবক সদস্য নির্বাচনে আদালতের দেওয়া  অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল করেছে জেলা ও দায়রা জজ আদালত কুড়িগ্রাম।

এর আগে গত ৪ ফেব্রুয়ারী (বুধবার) মহিলা কলেজের অভিভাবক সদস্য নির্বাচনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বিজ্ঞ সহকারী জজ (চলতি দায়িত্ব) একটি অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন।

জানাগেছে, গত ২ জানুয়ারী ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডি পুনঃগঠনের জন্য তিন জন অভিভাবক সদস্য নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচনী তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশীল অনুযায়ী গত ১৪ জানুয়ারী আমজাদ হোসেন নামক জনৈক অভিভাবক মনোনয়ন পত্র কিনতে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোনয়ন পত্র দিতে টালবাহনা করেন।

পরে  ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে মনোনয়ন পত্র  না দেওয়ার অভিযোগ এনে আমজাদ হোসেন বাদী হয়ে গত ২৪ জানুয়ারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হকসহ ৬ জনকে অভিযুক্ত করে কুড়িগ্রামের সহকারী জজ আদালতে একটি পিটিশন দায়ের করেন। শুনানী শেষে গত ৪ ফেব্রুয়ারী বিজ্ঞ সহকারী জজ আদালত মূল মোকাদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অভিভাবক সদস্য পদের নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। 

উক্ত অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভূরুঙ্গামারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ গত ৫ তারিখে জেলা ও দায়রা জজ আদালত কুড়িগ্রামে একটি মিছ আপিল দায়ের করেন। যাহার মামলা নং ১০/২০২৫ইং মিছ আপিল। আপিল কারীর পক্ষে

মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন। পরে মামলাটির শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালত পূর্বের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বাতিল করেন। এতে ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডি নির্বাচনে আর কোন বাধা রইল না।

এ ব্যাপারে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক জানান, বিজ্ঞ আদালত পূর্বের নিষেধাজ্ঞার আদেশটি বাতিল করেছেন। এতে নির্বাচন অনুষ্ঠানে আর কোন বাধা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo