বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

মিরপুর পল্লবীতে সেনাবাহিনীর পরিচয়ে অবৈধভাবে ফ্ল্যাট দখল করার চেষ্টা গ্রেফতার ১৩

  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৪ Time View

সুমন খান:

রাজধানীর মিরপুর পল্লবীতে বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে! সেনাবাহিনীর সদস্য পরিচয়ে ১৫ লক্ষ টাকার চুক্তিতে অবৈধভাবে ফ্ল্যাট দখল, করে দেওয়ার চেষ্টার ঘটনায় ১৩ জন পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. সামসুল ইসলাম শাওন (৩২), মো. সাইমন ইসলাম ওরফে ইমন (২৩), মো. সাইফুল ইসলাম (২০), মো. নূর মোহাম্মদ শামীম (২০), শেখ মহি উদ্দিন (৬৪), মো. আরিফুজ্জামান (২৭), ৭। মো. জিহাদ (৩২), মো. সোহান আকন্দ (২২),মো. আসিফ হোসেন তারেক (২০), মো. মিন্টু মুন্সি (২৮), মো. রিফাতুল ইসলাম (২১) ও অপর দুইজন অপ্রাপ্তবয়স্ক শিশু। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে দুটি ওয়াকিটকি, বিমান বাহিনীর লোগো সম্বলিত একটি ক্যাপ, সেনাবাহিনীর চারটি ভুয়া আইডি কার্ড ও প্রতারণার কাজে ব্যবহৃত ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১২:৪৫ ঘটিকা ও ১:৩০ মিনিটে সময় পল্লবী থানা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, যেদিন থেকে এখানে যোগদান করছেন। সেদিন পর এক অপকর্ম এবং গডফাদার সহ সকল ধরনের নির্মূল করার জন্য চেষ্টা করে যাচ্ছেন।

পল্লবী থানা সূত্রে জানা যায়, বুধবার রাত ১০:০৫ ঘটিকায় গ্রেফতারকৃতরা তাদের কয়েকজন সহযোগীসহ জনৈক নুরুন্নাহার লাকীর পক্ষ হয়ে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-এ, রোড-৭ এর ৪৪ নম্বর বাড়ির ৩য় তলার একটি ফ্ল্যাট দখল করতে গেলে স্থানীয় জনগণের বাধার সম্মুখীন হয়। এরপর রাত ১০:৫০ ঘটিকায় মো. সামসুল ইসলাম শাওন, মো. সাইমন ইসলাম ওরফে ইমন, মো. সাইফুল ইসলাম ও মো. নূর মোহাম্মদ শামীম পল্লবী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের , রুমে গিয়ে নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে উক্ত ফ্ল্যাটটি দখলে পুলিশি সহায়তা চায়। তাদের কথা-বার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের দেহ তল্লাশি করা হয়। দেহ তল্লাশিকালে তাদের কাছ থেকে দুটি ওয়াকিটকি, বিমান বাহিনীর লোগো সম্বলিত একটি ক্যাপ, সেনাবাহিনীর চারটি ভুয়া আইডি কার্ড পাওয়া যায়। অতঃপর বিভিন্নভাবে তাদের পরিচয় যাচাই করে ভুয়া প্রমাণিত হওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১:৩০ ঘটিকায় পল্লবী থানার সাগুফতা রোড ও কিংস্টন গলিতে অভিযান পরিচালনা করে ফ্ল্যাট দখলের কাজে তাদের সহযোগী শেখ মহি উদ্দিন, মো. আরিফুজ্জামান, মো. জিহাদ, মো. সোহান আকন্দ, মো. আসিফ হোসেন তারেক, মো. মিন্টু মুন্সি, মো. রিফাতুল ইসলামসহ অপর দুই অপ্রাপ্তবয়স্ক শিশুকে গ্রেফতার করা হয়। এসময় আরও ৭/৮ জন পালিয়ে যায়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার প্রতারক। তারা তাদের পলাতক সহযোগীদের সহায়তায় নিজেদের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ১৫ লক্ষ টাকার চুক্তিতে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-এ, রোড-৭ এর ৪৪ নম্বর বাড়ির ৩য় তলার একটি ফ্ল্যাট দখল করে দেওয়ার চেষ্টা করছিল মর্মে প্রথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo