বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনে কিশোর গ্যাং*য়ের হাতে প্রকৌশলী নি*হত

  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৯০ Time View

স্টাফ রিপোর্টার ঃ

যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনে মিনহাজুর রহমান (২৫) নামের এক প্রকৌশলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিনহাজুর রহমান মিনহাজ বেসরকারি একটি পলিটেকনিক্যাল থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে একটি কোম্পানিতে চাকরি করছিলেন। তার বাবা রফিকুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের সভাপতি।

সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহতের ¯^জনরা জানায়, ‘নিহত মিনহাজ বিএনপির ছাত্রদলের সক্রিয় রাজনীতি করতেন। তার বাসা রাজধানীর কদমতলী থানার তুষারধারা এলাকায়।’
তিনি আরো বলেন, দনিয়া নুরপুর এলাকার আওয়ামী লীগ নেতার ছেলে ছাত্রলীগের মাহফুজের নেতৃত্বে সাইফুল, ইব্রাহীম, শাওন, সোহান, আলফাজসহ ১৫/২০ জন মিলে তাকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে মুমুর্ষ অবস্থায় ফেলে রেখে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুরপুর ও দনিয়া এলাকার বাসিন্দারা জানান, মাহফুজ কিশোরগ্যাং লিডার। তাকে কিং মাহফুজ নামে সবাই জানে। তার সাথে ১৫/২০ জনের একদল কিশোরগ্যাং বাহিনী থাকে। তারা কিছু থেকে হলে চাইনিজ কুড়াল,ছুড়িসহ বিভিন্ন অস্ত্র নিয়ে মানুষের উপর হামলা করে।

এলাকাবাসী আরো জানায়,তারা এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করছে। যাত্রাবাড়ি ও কদমতলী থানা পুলিশকে কিশোরগ্যাং সম্বন্ধে অভিযোগ জানানোর পরও কোন ভুমিকা নেয়নি। আমরা কিশোরগ্যাং লিডার মাহফুজসহ তার সাঙ্গ-পাঙ্গদের ফাঁসি চাই।

এ বিষয়ে জানতে যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ এর মুঠোফোনে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo