বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

গাইবান্ধার সেই ভন্ড পীরের আস্তানায় প্রশাসনের অভিযান

  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২৮৪ Time View

বিশেষ প্রতিনিধি

সাংবাদিক শিরিন

গাইবান্ধার সাদুল্লাপুরের সেই কথিত ভন্ড পীরের আস্তানা ‘দরবার শরীফে’ অভিযান চালিয়েছে পুলিশ ও প্রশাসন।

যমুনা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর পরই শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের দরবার শরীফে অভিযান চালানো হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন সাদুল্লাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন। এসময় ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার, থানা পুলিশ ও এলাকাবাসীসহ বিভিন্ন মানুষ উপস্থিত ছিলেন।

তবে অভিযান টের পেয়ে আগেই পালিয়ে যান কথিত ভন্ড পীর জুলফিকুর রহমান বিপ্লব। অভিযানে তার আস্তানায় তল্লাশী চালানোসহ দরবার শরীফে থাকা পতাকাসহ বিভিন্ন সরঞ্জাম খুলে ফেলা হয়।

আগামিকাল রবিবার দুপুরের মধ্যে আস্তানার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। অন্যথায় ভন্ড পীর জুলফিকুর রহমান বিপ্লবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দীন।

এদিকে, দরবার শরীফের আড়ালে ভক্ত-শিষ্যর আস্তানা গড়ে তুলে অপচিকিৎসার বিরুদ্ধে প্রশাসনের অভিযানে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে। তবে অভিযুক্ত কথিত ভন্ড পীর জুলফিকুর রহমান বিপ্লবসহ তার দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উল্লেখ, গত ৭-৮ বছর ধরে কথিত পীর বিপ্লব তার নিজ বাড়িতে সাজানো-গোছানো আস্তানায় চিকিৎসার নামে চালাচ্ছেন রমরমা ব্যবসা। তার দালাল সিন্ডিকেট চক্রের অপপ্রচারের কারণে প্রতিদিনেই আস্তানায় চিকিৎসার জন্য এসে প্রতারণার শিকার হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সহজ-সরল নারী-পুরুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo