বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

জামালপুরে ডিবির অভিযানে ১০০ পিস ট্যাবলেট সহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৮৭ Time View

 

শাকিল, স্টাফ রিপোর্টার: জামালপুর

জামালপুর অভিযানে ১০০ পিস টেপেন্টাডল ট্যাবলেট সহ ০৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জামালপুর সদরের কালাবহ সুইচ গেইট চৌরাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর ২৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে ডিবি পুলিশ। তারা হলেন ১নং কেন্দুয়া কালীবাড়ী ইউপির
কুঠামনি কাঠালতলা এলাকার মোঃ মতিউর রহমান এর ছেলে মোঃ রুবেল রানা (২৫), জামালপুর শহরের পলিশা পশ্চিমপাড়া (টেংগরপাড়া আজিজ বাবুর্চির বাড়ীর পাশে) এলাকার মোঃ মিস্টার এর ছেলে মোঃ জাকির হোসেন(২০), বেলটিয়া (বেলটিয়া উচ্চ বিদ্যালয় এর পাশে) এলাকার মরহুম সুরুজ্জামানের ছেলে মোঃ মিলন হোসেন(২২), কুঠামনি কাঠালতলা এলাকার মোঃ লোকমান এর ছেলে মো: রোকন (২০), কালাবহ মধ্যপাড়া সরকার বাড়ী(গিয়াস ডিলা র বাড়ীর পাশে) এলাকার মরহুম সামছুল হকের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন হিমেল(২৮), বেলটিয়া পলিশা (বেলটিয়া কামিল মাদ্রাসা মোড়) এলাকার মোঃ সিরাজুল ইসলাম এর ছেলে মোঃ শাহিদুল ইসলাম@শাহিদ (২০)।

বুধবার সন্ধ্যায় জামালপুর ডিবি ( ওসি) মো: নাজমুস সাকিব এ প্রতিবেদক মাসুদুর রহমানকে জানান,জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় এসআই মোঃ আসাদুজ্জামান ও এসআই সুমন চন্দ্র সরকার এর নেতৃত্বে ডিবি ১ এর সদস্যদের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিচ Tapentadol Tablets-100mg (Tapal) ট্যাবলেট সহ ৬ ব্যবসায়ীকে আটক করেন ডিবি পুলিশ। ট্যাবলেট গুলোর আনুমানিক মূল্য অনুমান ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা ব্যবসার কথা স্বীকার করেছে। সদর থানায় মামলা দায়েরের পর তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo