বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

টাংগাইলের মির্জাপুর উপজেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ Time View

 

 

টাঙ্গাইল প্রতিনিধি:

 

 

গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, হিন্দু সেজে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়। পরবর্তীতে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ১০ জনের মধ্যে আটজনই নারী।

গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার সোহাগপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএমএস দোহা।

এ সময় তাদের ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস এবং গ্রিল কাটারসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তার তাসলিমা (৩২), আসমা বেগম (৩০), আলেয়া (৩৭), তাসলিমা (৩২), সোনিয়া আক্তার (২১), রাফিয়া আক্তার (২৬) ও সুরাত মিয়ার (৩৮) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে।

এ ছাড়া, আকলিমা বেগম (৪০) একই উপজেলার সরাইল, জুলেখা বেগম (৩১) হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ও সেলিম সরকার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল টেকিপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ডাকাতির উদ্দেশ্যে গাজীপুরের সালনা থেকে তারা মির্জাপুর এসেছিল।

নারী ডাকাত সদস্যরা মাথায় সিঁদুর, কপালে তিলক ও হাতে শাঁখা-পলা পরে ছিলেন, জানায় পুলিশ।

টাংগাইল জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে আগে থেকে তথ্য সংগ্রহ করার পরে তারা বিভিন্ন জায়গায় ডাকাতি করতো।’

‘নিজেদের আসল পরিচয় গোপন করতে তারা বিভিন্ন সময় হিন্দু বা অন্য কোনো ধর্মের অনুসারী বোঝাতে সে রকম পোশাক পরতো,’ বলেন তিনি।

সাইফুল আরো বলেন, ‘এই দলের সঙ্গে আরও কারা জড়িত সেটি খুঁজে বের করতে পুলিশ তদন্ত করছে।’

এই ঘটনায় মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বাদী হয়ে ডাকাতির মামলা দায়ের করেছেন।
সংগৃহীত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo