• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Headline
জনজাগরণ পত্রিকার সম্পাদক প্রকাশক ও মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন জন্মদিন পালিত বরিশাল কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বরগুনার সেই মিন্নি কীর্তনখোলা নদীতে নৌ-তরী ‘কুইন অফ উলানিয়া’ উদ্বোধণ আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মুন্না আটক বরিশালে ছয়লেন মহাসড়কের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন মায়ের জানাজা-দাফনে আসতে না পারার অন্তহীন যন্ত্রনা আমৃত্যু বয়ে বেড়াবেন সাংবাদিক সেলিম হাসান কেরানীগঞ্জে “আহাদ” প্রোডাক্ট প্রসাধনী কারখানায় অনিয়মের অভিযোগ। টয়লেটের পাশে কাঁচামাল, নেই বৈধতার প্রমাণ বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বিএম কলেজে প্রথমবারের মতো চিকিৎসা কেন্দ্রের উদ্বোধণ

রাহাদ সুমন / ১৩৮ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো একটি চিকিৎসা কেন্দ্র চালু করা হয়েছে। শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কলেজ প্রশাসনের উদ্যোগে এ চিকিৎসা কেন্দ্র চালু করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কলেজে চিকিৎসা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ পাবেন।

কলেজ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য একটি চিকিৎসা কেন্দ্রের দাবি ছিল। অবশেষে কলেজ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো এ ধরনের সেবা চালু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। নতুন এ চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করা হবে বলে কলেজ প্রশাসন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা