বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

অভয়নগরে  চেংগুটিয়া  মহিলা দাখিল মাদ্রাসার সাবেক সভাপতির বিরুদ্ধে সংবাদ সন্মেলন

  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ Time View

 

 

শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর)

যশোরের অভয়নগরে মহাকাল বিসিসি মোজাদ্দেদিয়া মহিলা দাখিল মাদ্রাসার সাবেক সভাপতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ৮ ডিসেম্বর রবিবার বিকাল ৩ টায় অভয়নগর রিপোর্টাস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নেসার শিকদারের ছেলে ভূক্তভোগী সামাদ শিকদার তার লিখিত বক্তব্যে বলেন, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত ডাঃ ছবোর উদ্দিনের ছেলে প্রতারক আলী হোসেন(৪৫) ২০২৩ সালের ২১ নভেম্বর সরকারী ডিপ টিউবওয়েল বরাদ্দ দেওয়ার লোভ দেখিয়ে একাধিক ব্যক্তির নিকট হতে প্রায় ৩,০০০০০/-(তিন লক্ষ) টাকা আত্মসাৎ করে । সে যশোর ৪ আসনের সাবেক সাংসদ  রণজিৎ কুমারের প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা সহ বহু অপকর্ম করে বেড়িয়েছে। তার মধ্যে ২০২৪ সালের ২৪ জানুয়ারীতে তার করা অঙ্গীকার নামায় দেখা যায়, তিনি মহাকাল বিসিসি মোজাদ্দেদিয়া মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি থাকা কালীন ২০২২ সালের বার্ষিক তাফসিরুল মাহফিলের খরচের উদ্বৃত ১৮ হাজার টাকা, ২০২৪ সালের অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের টিউশন ফিসের ১৫ হাজার টাকা এবং ২০২৪ সালে জানুয়ারী মাসের শিক্ষকদের বেতনের টাকা হতে ১ লক্ষ ১০ হাজার টাকা সর্বমোট ১ লক্ষ ৪৩ হাজার টাকা কর্জ স্বরুপ গ্রহন করে পরিশোধ করবেন বলে অঙ্গীকার করেন। পরবর্তীতে অঙ্গীকার ভঙ্গ করলে প্রতিষ্ঠানের পক্ষ হতে অভয়নগর থানায় নভেম্বর’২০২৪ এ অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ দায়ের করলে ওসি অভয়নগর তাৎক্ষনিক অভিযুক্তকে আটক করে থানায় এনে মাদ্রাসা কতৃপক্ষকে অবগত করে সকলের উপস্থিতিতে আগামী ১ দিনের ভেতর ৩ শত টাকার স্ট্যাম্পে লিখিত অঙ্গীকার নামা দিবেন যেখানে টাকা পরিশোধের সময়সীমা রাখা হয় ২ মাস। কিন্তু পরবর্তীতে তিনি কোনরুপ স্ট্যাম্প প্রদান না করে অদ্যবধি টালবাহানায় সময় ক্ষেপন করছেন এবং অভিযোগকারীদেরকে হুমকি প্রদান, মিথ‍্যা মামলার ভয়ভীতি দেখিয়ে হয়রানী করার চক্রান্তে লিপ্ত রয়েছেন।

অভিযুক্ত আলী হোসেন আদালতে চলমান একটি মামলা নিস্পত্তি করে দেওয়া বাবদ আমি ও আমার স্ত্রী’র নিকট হতে নগদ ৬০ হাজার টাকা কৌশলে  গ্রহন করে অদ্যবধি তা নিস্পত্তি করেন নাই। ফলে, আমার নামে মিথ্যা মামলাটি আদালতে চলমান আছে।

বালিয়াডাঙ্গা গ্রাম সংলগ্ন রেলওয়ে জমির ডিসিআর কেটে মৃত খালেক মোল্যার পুত্র খোকন মোল্যা ১৪ কাঠা জমিতে ৪০ বৎসর যাবৎ ভোগ দখল করছেন। গত ১ বৎসর পূর্বে পরপর ৩ বার আলী হোসেন ভূক্তভোগী খোকনের জমি জোর পূর্বক দখল করার চেস্টা করলে স্থানীয় জনসাধারণের বাধার মুখে ব্যার্থ হয়।

একই গ্রামের মৃত আব্দুল কাদের মোল্যার পুত্র মোঃ মোশাররফ হোসেন(মাসুদ) আলী হোসেনের নিকট থেতে ৫ শতক জমির ক্রয় বাবদ নগদে ২ লক্ষ ৩০ হাজার টাকা তাকে প্রদান করে স্বাক্ষীগণের সন্মুখে বিক্রয় বায়না চুক্তিপত্র করেন। পরবর্তীতে আলী হোসেন জমি মোশারেফ হোসেনকে লিখে না দিয়ে গৃহীত অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে ভূক্তভোগীর নামে আদালতে মামলা করার হুমকী দেন। এছাড়া অভয়নগর থানার বিভিন্ন স্থানে  সালিশ  বিচার করার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করলেও এমপি’র নাম ভাঙ্গিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করার কারণে তারা অভিযোগ করেও কেউ কোন বিচার পায়নি।

আমরা বালিয়াডাঙ্গাবাসী প্রতারিত সকল ভূক্তভোগীর ক্ষতিপূরণসহ ন‍্যায‍্য বিচার দাবী করছি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo