বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

ভারতে কারাভোগ শেষে বাংলাদেশি ৯ যুবক বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে

  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ Time View

 

মসিয়ার রহমান কাজল,বেনাপোল।

 

কাজের সন্ধানে ভারতে গিয়ে আটক হওয়ার পর দীর্ঘ ৭ বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি যুবক।
শনিবার (৭ ডিসেম্বর ) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
ফেরত আসারা হলেন-  মোঃ সুজন ফকির (২৮), মোঃ আব্দুল মোনাব(৩০), মোঃ রেদোয়ান (২৫),মোঃ নুর আলম (৩০), তাজির ইসলাম (২৮),শাহজাহান গাজী (৩৫),মোঃ খাইরুল ইসলাম (২৯),মোঃ সামাদ মিয়া(২৩), মোঃ শাহাদত হোসেন(৩৪)। এরা যশোর নড়াইল, সুনামগন্জ,খুলনা, চাঁদপুর ও কক্সবাজার জেলার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোঃ ইব্রাহিম হোসেন বলেন, ‘ফেরত আসারা কাজের সন্ধানে ৭ বছর আগে ভারতের বিভিন্ন এলাকায় যায়। সেখানে ক্ষেত খামারে কাজ করার সময় পুলিশের কাছে আটক হয় তারা। পরে আদালত তাদের ৭ বছরের সাজা দেয়। কারাভোগ শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন তারা। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, ইমিগ্রেশন পুলিশ ৯ বাংলাদেশি যুবককে থানায় হস্তান্তর করেছে। এখান থেকে নিজ জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo