• শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Headline
৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে সমাবেশ ও কুশপতুল দাহ বানারীপাড়ায় নারীকে মারধর ও যৌনপীড়নের মামলায় সেই কৃষকদল নেতা কারাগারে বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম বরিশালে ৫ম শ্রেণীর ছাত্রীকে অপহরন করে ৩৮ বছরের যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ মানবতার সেবায় আব্বাস আলী ফাউন্ডেশন: ৫০০ মানুষের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাভারে শামীম মৃত্যু রহস্য: পাঁচ লাখ টাকায় আপোষের অভিযোগে তোলপাড় কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন শিল্পকলা একাডেমিতে অনুদান আত্মসাৎ ও রাজনৈতিক ব্যানার ব্যবহার নিয়ে গুরুতর অভিযোগ, তদন্ত দাবি মিরপুরে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে সফল নেতৃত্ব, সম্মাননায় ভূষিত ছানোয়ার হোসেন স্বাক্ষর জাল করে ভুয়া শিক্ষক নিয়োগ প্রমাণিত, বহাল তবিয়তে অধ্যক্ষ আমজাদ

৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে সমাবেশ ও কুশপতুল দাহ

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে সমাবেশ ও কুশপতুল দাহ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ৮ মে বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী সভাপতির বক্তব্যে বলেন, নির্মমভাবে বাংলাদেশে প্রতিদিনই মা-বোন-কন্যারা ধর্ষিত হচ্ছে শুধুমাত্র ধর্ষকদের বিচার না হওয়ায়। যদি ধর্ষকদের বিচার দ্রুত হতো, তাহলে আর এভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মা-বোন-কন্যারা ধর্ষিত হতো না। গত ১৩ বছর ধরে নতুনধারা ৩ মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে আন্দোলন করছে নতুনধারা; কিন্তু আগের সরকার, পরের সরকার বা বর্তমান সরকারও আইন করে ধর্ষকের ফাঁসির কার্যকরের জন্য কোনো আইনী পদক্ষেপ নিচ্ছে না। কারণ দিন শেষে সরকার আসে, সরকার যায়, কিন্তু তারা ধর্ষকদেরকে বিচারের আওতায় না এনে আশ্রয়-প্রশ্রয় দেয়। এতে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী, জাতীয় শ্রমিকধারার আহবায়ক বাবুল মিয়া, হাশেম মোল্লা, মো. কাউসার প্রমুখ। সংহতি প্রকাশ করেন সৈয়দ মঈনুদ্দীন টিপু, সব্যসাচী লেখক প্রত্যয় জসীম, রত্নাজী, শফিকুল ইসলাম, আবদুর রহমান, মোসা. ডমনু প্রমুখ। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, যুদ্ধাপরাধী- দেশ বিরোধী জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নেতারা ধর্ষকদেরকে উসকানী দিচ্ছে। তার প্রমাণ এনসিপির নেতারা দলীয় নেত্রীদেরকে ধর্ষণ করতে চাইছে, জামায়াতের আমীর সমকামীদের মত যেখানে সেখানে চুমা দিয়ে বেড়াচ্ছে।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, আপনার বাবা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানসহ সকল মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে ‘মুক্তিযোদ্ধারা গাদ্দার’ বলেও সংসদে থাকে কি করে? তাহলে কি ধরে নেবো আপনি নিজেও যুদ্ধাপরাধীদের পক্ষে? যারা জ¦ালানি তেল মজুত করে মববাজী করে সারাদেশে সংকট তৈরি করছে, আপনি তাদের পৃষ্ঠপোষক। যদি তাই না হয়, তাহলে আগামী ১ সপ্তাহর মধ্যে ৭৪ জন এমপির বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা করার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ করে ব্যবস্থা নিন-প্রমাণ করুন আপনার রক্তে মুক্তিযোদ্ধার রক্ত প্রবাহিত, আপনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। দেশের রাজনৈতিক ষড়যন্ত্রকারীদেরকে সাথে নিয়ে দেশের অর্থনীতি, ধর্ম-মানবতা, শিক্ষা-সমাজ-সভ্যতাকে ধ্বংসকারী ইউনূস এবং তার সরকারের সকল উপদেষ্টা আইনের আওতায় আনা সময়ের দাবি। এই দাবি বিএনপি সরকার আমলে না নিলে, এদের বিচার না করলে জনগণ ক্ষমা করবে না। এসময় তিনি আরো বলেন, মামুনুলদের মত মানুষেরা এখন বলে- তাদেরকে ক্ষমতা দিলে তারা হরমুজ প্রণালি থেকে বাংলাদেশের তেলের জাহাজ উদ্ধার করে নিয়ে আসবে, তাহলে ক্ষমতা না পেয়েই কি তারা হরমুজে জাহাজ আটকে রাখার জন্য ইরানকে পরামর্শ দিয়েছে? এই রহস্য উন্মোচনে তদন্ত করার পাশাপাশি মামুনুলকে রিমান্ডে নিয়ে জিহ্ঞাসাবাদের আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা