• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Headline
বানারীপাড়ায় আওয়ামী লীগের সাবেক এমপি মনিসহ ৪৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে শ্রমিকদল নেতার ঘরপোড়া মামলা বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রফিকুল ইসলাম গ্রেপ্তার বিপিসির চেয়ারম্যান হতে গোপন চুক্তি লাবলুর রহমানের, বেবিচক জুড়ে তোলপাড় মুলাদীতে স্কুলের কক্ষ দখল করে শিক্ষিকার বসবাস, প্রতিবাদ করায় থানায় অভিযোগ বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ্ ফকির গ্রেপ্তার প্রকাশিত সংবাদের প্রতিবাদ বরিশালে পুলিশি অভিযানে পালাতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু আমেরিকায় ট্রাক চাঁপায় বাংলাদেশী ব্যবসায়ী নিহত বানারীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে জাল ও ভূয়া সার্টিফিকেটে চাকরি নেওয়ার অভিযোগ: থানায় জিডি মিরপুরে ২৪ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব:অবৈধ দখল ও মিথ্যা সংবাদ সম্মেলনের অভিযোগে প্রতিবাদ

নাগেশ্বরীতে বাড়ি ঘরে ভাঙচুর হামলা ও লুটপাটের অভিযোগ

Reporter Name / ২৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

এম,সাইফুর রহমান,নাগেশ্বরী:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন ভাঙ্গামোড় গ্রামের, মৃত মনছের আলীর ছেলে মোঃ শাহাবুদ্দিন মিয়ার বসতভিটায়, বাড়িঘর ভাঙচুর হামলা ও লুটপাটের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন-

মৃত জমশের আলীর ছেলে একাব্বর আলী, মোঃ নুরুল হকের ছেলে সোহেল রানা ওরফে জুয়েল, মৃত জোনাব আলীর ছেলে শহিদুল ইসলাম, নুরুল হকের ছেলে আব্দুল কাদের, মৃত শাহের আলীর ছেলে নুরুল হক, লুৎফা বেগম, মোহসেনা বেগম সহ আরও একাধিক নারী-পুরুষ ( ৪ মে ২০২৬) সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে যৌথভাবে একত্রিত হয়ে, হামলা বাড়িঘর ভাঙচুর ও লুটপাটে অংশ নেন বলে ভুক্তভোগী শাহাবুদ্দিন জানান।

ভুক্তভোগীরা আরও জানায়, বসতভিটা দখলকে কেন্দ্র করে, বাড়ি ভাঙচুর ও হামলা করে ঘরের চাল ডাল, চেক, ৩ লক্ষধিক টাকাসহ বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে যায়। ঘটনায় ভুক্তভোগী শাহাবুদ্দিন হামলায় আহত হওয়ার পাশাপাশি তার মা গুরুতর আহত হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তবে জানা গেছে বিবাদী পক্ষেরও একজন ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে, অভিযোগকারী ভুক্তভোগী শাহাবুদ্দিন বিয়ার বসতভিটা দখলের চেষ্টা চালায় এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং ঘরবাড়িতে ভাঙচুর হামলা ও লুটপাট চালানো হয় বলে দাবি করা হয়েছে। তবে অভিযুক্ত বিবাদী মোঃ নুরুল হক ও তার ছেলে সোহেল রানা জুয়েলের সঙ্গে কথা হলে, তারা হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে বলেন, এসব সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ।

জানা গেছে, এ ব্যাপারে ভুক্তভোগী শাহাবুদ্দিন বাদী হয়ে নাগেশ্বরী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, পুলিশ তদন্ত চলমান রয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা