• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে আগারগাঁওয়ে আবারও সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, মারধর একঝলক (৪ নভেম্বর ২০২৬) এশিয়া ফাউন্ডেশনের প্রকল্পে ৯০ হাজার এমএসএমই উদ্যোক্তাকে সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ পারমাণবিক হামলা ও তেজস্ক্রিয়তা নিয়ে কেন নাগরিকদের সতর্ক করল ইরান? ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক রাজীব ডিবি হেফাজতে, 'অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি'র দাবি পুলিশের মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে কী বললেন ট্রাম্প পঞ্চম দিনের মতো পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নতুন মজুরি কার্যকরের আশ্বাস ফারহানের জার্সি নিলে এক বছরের ‘নিষেধাজ্ঞা’, হুমকি শ্রীলঙ্কার কোচের তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকরের ঘোষণা বোর্ডের

সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে আগারগাঁওয়ে আবারও সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের

Reporter Name / ০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সচিবালয় সরিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে এবার সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে সড়ক অবরোধ করা হয়। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে মিরপুর সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর পৌনে একটার দিকে তাঁরা সড়ক ছেড়ে দেন। পরে সেখান থেকে সরে গিয়ে গণপূর্ত অধিদপ্তরের সামনে কিছু সময় অবস্থান নেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ চলার সময় সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। তাঁরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখান।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা সাময়িক সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। এতে ১৫ থেকে ২০ মিনিটের মতো যান চলাচল বন্ধ ছিল। তারা সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে ব্যবহারের জন্য ফিরিয়ে দেওয়ার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন। গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সচিবালয় বর্তমান জায়গা থেকে সরিয়ে ওই মাঠে নেওয়ার সিদ্ধান্তের পর তাঁরা প্রতিবাদ শুরু করেন।শিক্ষার্থীদের দাবি, মাঠটি বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি। আশির দশকে বাণিজ্য মেলার জন্য সাময়িকভাবে জায়গাটি নেওয়া হলেও পরে আর বিশ্ববিদ্যালয়কে ফেরত দেওয়া হয়নি। সেখানে সচিবালয় স্থাপন করা হলে কৃষিবিষয়ক গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা তাঁদের। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন, বিক্ষোভ ও মিছিল করেছেন। মাঠে সচিবালয় নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলার সময় তাঁরা পরীক্ষার যন্ত্রাংশ ও দুটি গাড়িও ক্যাম্পাসে নিয়ে যান। পরে মাঠে মেলার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুরের ঘটনাও ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা