• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline
অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন? ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস – নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা ট্রাম্পকে মাগা আন্দোলনের শক্তি ভাবতেন সমর্থকেরা, হারের পর তাঁকেই এখন বোঝা ভাবছেন তাঁরা

বাংলাদেশ–শ্রীলঙ্কা: এক ওভারেই ২ উইকেট পেলেন মেহেদী

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মেহেদীর ২ উইকেটপ্রথম ওভারটা করেছিলেন মেহেদী হাসান, কোনো বাউন্ডারি দেননি। পরের ওভারে বাউন্ডারি হজম করেননি অভিষিক্ত আলিস আল ইসলামও। তৃতীয় ওভারের প্রথম বলেই উইকেটের দেখা পেয়ে গেছে বাংলাদেশ। ৯ বলে ৩ রান করা সিনাথ জয়াসুরিয়াকে বোল্ড করে দিয়েছেন মেহেদী। একই ওভারের পঞ্চম বলে ক্রসপুল্লে ক্যাচ দিয়েছেন ইয়াসিরের হাতে। এক ওভারেই ২ উইকেট পেলেন মেহেদী। শ্রীলঙ্কা: ২.১ ওভারে ৭/১টসটস হেরে গেছে বাংলাদেশ। তাদের আগে ফিল্ডিং করতে হবে। সেমিতে বৃষ্টির বাধায় ম্যাচ হয়েছিল ১৩ ওভারে, আজ সেটি হচ্ছে না। ম্যাচ হচ্ছে পুরো ২০ ওভারের। বাংলাদেশের হয়ে আজ আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হচ্ছে রহস্য স্পিনার আলিস আল ইসলামের। তাঁকে জায়গা দিতে একাদশে নেই শরীফুল ইসলাম। আজ দলের একমাত্র পেসার আগের ম্যাচে ২ ওভারে ৪১ রান দেওয়া মোস্তাফিজুর রহমান। এছাড়া ইয়াসির আলী খেলছেন মোসাদ্দেক হোসেনের বদলে। বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, আলিস আল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমানস্বাগতশুভ সকাল! এখনও অবশ্য বাংলাদেশে ভোর। তবে কারও কারও কাছে তো ক্রিকেট ব্যাপারটাই ‘শুভ’। আর আজ বাংলাদেশ নামছে এশিয়ান গেমসের ব্রোঞ্জ পাওয়ার লড়াইয়ে, শ্রীলঙ্কার বিপক্ষে। গত পরশু সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আর শ্রীলঙ্কাকে সেমিতে রীতিমতো বিধ্বস্ত করেছে ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা