• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Headline
আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের একটি রঙিন টিভি কেনার জন্য ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন হুমায়ূন আহমেদ ড্রোন উড়িয়ে শিয়ালকে ভয় দেখানো, কুকুরের লেজে বেলুন ফাটানো—এমন কনটেন্ট ক্রিয়েটররা পাবেন শাস্তি অফিসে ‘কৃতজ্ঞতা’ প্রকাশ বদলে দিতে পারে পরিবেশ টানা পাঁচ মাস বিদ্যুৎ নেই বাংলাদেশের ৩৫টি গ্রামে, কারণ কী? ঘরের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, আহত অন্তঃসত্ত্বা মা কোন মানুষদের জন্য চার ঘণ্টা ঘুমই যথেষ্ট পত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক' বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট, আউটলুক ও টিমস ব্যবহারকারীরা বিপাকে ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

বানারীপাড়ায় মানবপাচার মামলার আসামী তরিকুল ইসলাম গ্রেপ্তার

Reporter Name / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বরিশালের বানারীপাড়ায় মানবপাচার মামলার আসামী তরিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে বুধবার দুপুরে বরিশাল এসআরবি-৮” র সহায়তায় বানারীপাড়া থানা পুলিশ বরিশাল নগরীর কাউনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মামলা সুত্রে জানা গেছে,বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মণকাঠী গ্রামের সেলিম হোসেন বেপারীর ছেলে আমিনুল ইসলামকে (২২) সৌদি আরবে অর্ধ লক্ষাধিক টাকা বেতনে উন্নত হোটেলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চার লাখ টাকা নেন আসামী তরিকুল ইসলাম। গত ১১ ফেব্রুয়ারী আমিনুল ইসলামকে সৌদিআরবে নেওয়া হলেও কোন কাজ দেওয়া হয়নি। তাকে ওয়ার্ক পারমিট ও আকামাসহ বৈধ কোন কাগজপত্র না দিয়ে উল্টো আটকে রেখে মানসিক ও শারিরীকভাবে নির্যাতন করা হয়। এক পর্যায়ে দেশে ফেরত পাঠানোর কথা বলে আমিনুল ইসলামের পরিবারের কাছ থেকে আরও ৩৫ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু তাকে দেশে পাঠানো হয়নি। ছেলের দুঃশ্চিন্তায় বাবা- মা দিশেহারা হয়ে পড়েন। সৌদিআরবে অবৈধ হিসেবে আমিনুল ইসলাম মানবেতর জীবনযাপন করছেন। তার কাছে বৈধ কোনকাগজপত্র না থাকায় দেশে ফিরতে পারছেন না। নিরুপায় হয়ে আমিনুল ইসলামের পিতা সেলিম হোসেন বেপারী বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর বরিশাল মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালে বরিশাল নগরীর কাজিপাড়া সড়কের বগুড়া-আলেকান্দা এলাকার তরিকুল ইসলামের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ এনে মামলা দায়ের করেন। আদালতের বিচারকের সৈয়দ আবিদুল হকের নির্দেশে গত ২০ সেপ্টেম্বর মামলাটি বানারীপাড়া থানায় রুজু করা হয়। এ মামলায় আসামী তরিকুল ইসলামকে বুধবার দুপুরে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা