• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন? ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস – নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা ট্রাম্পকে মাগা আন্দোলনের শক্তি ভাবতেন সমর্থকেরা, হারের পর তাঁকেই এখন বোঝা ভাবছেন তাঁরা

স্যামসন এইচ চৌধুরীর জন্মবার্ষিকীতে স্মৃতিকথা গ্রন্থের মোড়ক উন্মোচন

Reporter Name / ৩৭ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী ছিল ২৫ সেপ্টেম্বর, শুক্রবার। এ উপলক্ষে ঢাকার মাদানী অ্যাভিনিউতে অবস্থিত এসএফবিএল অ্যারেনায় এক বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্যামসন এইচ চৌধুরীর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত বিশেষ স্মৃতিকথা সংকলন গ্রন্থ ‘স্যামসন এইচ চৌধুরী: স্টোরিজ অব আনকম্প্রোমাইজিং ইন্টেগ্রিটি’র মোড়ক উন্মোচন করা হয়।স্যামসন এইচ চৌধুরীর সান্নিধ্যে আসা বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী নেতা ও পারিবারিক স্নেহভাজনদের স্মৃতিকথা ও অনুভূতির সংকলনে বইটি রচিত হয়েছে।অনুষ্ঠানে মূল বক্তব্য দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক সানচিয়া চৌধুরী। অতিথি হিসেবে স্মৃতিচারণা করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান।এ সময় স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘স্যামসন: থ্রু আ সন’স লেন্স’–এর একটি অংশ অনুষ্ঠানে প্রদর্শিত হয়।স্যামসন এইচ চৌধুরীর মানবিক আদর্শকে ধারণ করে অনিতা-স্যামসন ফাউন্ডেশন ও স্কয়ার পরিবার দেশব্যাপী মোবাইল স্বাস্থ্যসেবা উদ্যোগ ‘৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে’, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম, পোশাকশ্রমিকদের বিনা মূল্যে চক্ষুশিবির, কলসিন্দুরের নারী ফুটবলারদের সহায়তা এবং পাবনায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পসহ বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা