• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Headline
অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন? ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস – নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা ট্রাম্পকে মাগা আন্দোলনের শক্তি ভাবতেন সমর্থকেরা, হারের পর তাঁকেই এখন বোঝা ভাবছেন তাঁরা

ফেডারেশন কাপেও হতাশার শুরু আবাহনীর

Reporter Name / ৪৬ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপেও হতাশার শুরু হয়েছে আবাহনী লিমিটেডের। ১৯ সেপ্টেম্বর লিগের প্রথম ম্যাচে পিডব্লুডির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। এবার ফেডারেশন কাপের প্রথম ম্যাচেও জয় পেল না মারুফুল হকের দল। আজ নবাগত চট্টগ্রাম সিটি এফসির সঙ্গে ১–১ গোলে ড্র করেছে আবাহনী।মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলেছে। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ৫২ মিনিটে রবিউল হাসানের গোলে এগিয়ে যায় আবাহনী। গোলের পর জয়ের আশাও জেগেছিল আকাশি-নীলদের। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১১ মিনিট পরই চট্টগ্রাম সিটি এফসিকে সমতায় ফেরান রাফায়েল। তাঁর গোলে ম্যাচের স্কোর দাঁড়ায় ১–১।ড্রয়ে ফেডারেশন কাপ শুরু করেছে আবাহনী–চট্টগ্রাম এফসিশেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের তিনটি ম্যাচই এখন পর্যন্ত ড্র হয়েছে। এর আগে ২২ সেপ্টেম্বর গ্রুপের প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেনস ১–১ গোলে ড্র করেছিল ফর্টিস এফসির সঙ্গে। পরদিন ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জের ম্যাচটিও শেষ হয় গোলশূন্য ড্রয়ে।ফেডারেশন কাপে আবাহনীর পরের ম্যাচ ২৪ নভেম্বর ইয়ংমেনসের বিপক্ষে।মালয়েশিয়ার কাছে বড় হারে শুরু বাংলাদেশের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা