• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Headline
সীতাকুণ্ডে স্থানীয় বাসিন্দাদের বাধা, উচ্ছেদ না করেই ফিরে গেলেন রেলওয়ের কর্মকর্তারা বিদ্যুতের প্রি-পেইড মিটার নিয়ে গ্রাহকরা কী ধরনের অভিযোগ করছেন? কাউকে ভয় পেতে আসিনি—আসিয়ান কাপের প্রতিপক্ষ নিয়ে হামজা ‘আমাদের জন্য প্রীতি ম্যাচ বলে কিছু নেই’: ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আনচেলত্তি মন খুশিতে ভরে গেছে মাহমুদের, সাফল্য ধরে রাখতে চায় রুমানা আপনার শিশু নিখোঁজ হলে বা হারিয়ে গেলে কী করবেন? ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে দিনরাত ব্যস্ততা, নরসিংহপুর এলাকায় চলছে কর্মযজ্ঞ ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার নির্মাণকাজ চলছে,নিশ্চিন্তপুর এলাকায় দিনরাত চলছে নির্মাণকাজ নদী ভাঙনে বসতভিটা হারাচ্ছেন মিয়ারচরের বাসিন্দারা :ধ্বসে পড়ার শঙ্কায় স্কুলে যাতায়াতের পথ এই ছোট্ট ৭ অভ্যাসই পারে দাম্পত্য জীবনে সুখ এনে দিতে

কাউকে ভয় পেতে আসিনি—আসিয়ান কাপের প্রতিপক্ষ নিয়ে হামজা

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপ খেলতে বাংলাদেশ ফুটবল দল এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। সোমবার সেখানে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। তাঁর এই অন্তর্ভুক্তি দলের আবহে নিয়ে এসেছে নতুন প্রাণচাঞ্চল্য আর আত্মবিশ্বাস। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সংবাদমাধ্যমে হামজা চৌধুরীর একটি ভিডিও বার্তা পাঠিয়েছে। সেখানে টুর্নামেন্ট নিয়ে নিজের রোমাঞ্চ, স্বাগতিক ইন্দোনেশিয়া দল এবং তাদের ২৩ বছর বয়সী সেন্টারব্যাক ব্রিটিশ-ইন্দোনেশিয়ান এলকান ব্যাগটকে নিয়েও কথা বলেছেন তিনি।বাংলাদেশ দলের হয়ে মাঠে নামার আগে হামজা চৌধুরী বলেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত এবং এই টুর্নামেন্টে এসে সম্মানিত বোধ করছি। আমাদের জন্য এটি স্পষ্টতই একটি বড় সুযোগ, কারণ আমরা আমাদের চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি। আমাদের লক্ষ্য যতটা সম্ভব বেশি পয়েন্ট তুলে নেওয়া।’টুর্নামেন্টে বাংলাদেশ মাথা উঁচু করে খেলতে চায় জানিয়ে হামজার সংযোজন, ‘আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি, আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু। তবে ইনশা আল্লাহ, এটি আমাদের জন্য একটি শেখার প্রক্রিয়া এবং আমরা এখান থেকে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে এসেছি। আশা করি, আমরা আমাদের দেশকে গর্বিত করতে পারব।’টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আগামীকাল। হংকংয়ে ডিভিশন–২–এর উদ্বোধনী দিনে লাওস–ব্রুনাই আর মিয়ানমার–তিমুর লেস্তে মুখোমুখি হবে। ডিভিশন–১–এ শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষ ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। মাঠে নামতে মুখিয়ে আছেন জানিয়ে হামজা বলেছেন, ‘দেখা যাক আমাদের পারফরম্যান্স কেমন হয়।’প্রতিপক্ষ মালয়েশিয়াকে নিয়ে তাঁর কথা, ‘তারা স্পষ্টতই র‍্যাঙ্কিংয়ে বেশ ভালো অবস্থানে আছে। তাদের দলে অত্যন্ত ভালো মানের খেলোয়াড় এবং একজন খুব ভালো হেড কোচ রয়েছেন। বিশেষ করে, আগামী বিশ্বকাপ বাছাইপর্বে তারা যদি একদম প্রথম সারিতে থাকে, তবে আমি অবাক হব না।’অনুশীলনে হামজা চৌধুরীইন্দোনেশিয়ার তরুণ ডিফেন্ডার এলকান ব্যাগট খেলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল মিলওয়ালে। তাঁকে নিয়ে হামজা বলেছেন, ‘বিমানের ফ্লাইটে তাঁকে দেখেছি। আমার মনে হয়, তিনি স্পষ্টতই একজন খুব ভালো খেলোয়াড়, এখনো বেশ তরুণ। মিলওয়াল একটি চমৎকার দল, তাই এই টুর্নামেন্টে এবং অবশ্যই লিগেও তাঁর বিপক্ষে খেলার জন্য আমি মুখিয়ে আছি।’টুর্নামেন্টের মূল ভেন্যু জাকার্তার গেলোরা বুং কামো স্টেডিয়াম আজ পর্যন্ত যাওয়া হয়নি বাংলাদেশ দলের। মাঠটা দেখতে উন্মুখ হামজা, ‘স্টেডিয়ামটি আমাদের এখনো দেখা হয়নি। ইনশা আল্লাহ আগামীকাল আমরা স্টেডিয়ামটি দেখব। তবে হ্যাঁ, সবকিছুই খুব ভালো, আমাদের অভিযোগ করার মতো কিছুই নেই। হোটেল অসাধারণ, সবাই ভীষণ বন্ধুত্বপূর্ণ। আমরা বেশ উপভোগ করছি।’২৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে টমাস ডুলির দল। হামজা ও ব্যাগটের মধ্যে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দ্বৈরথ এবার দেখা যাবে জাকার্তায়।আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা