বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

সুন্দর স্বাস্থ্য পেতে বদ অভ্যাসকে না

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • ১৬৬ Time View

স্বাস্থ্যই সকল সুখের মূল। সেই স্বাস্থ্যকে ভালো রাখতে যত্নের বিকল্প নেই। সুস্বাস্থ্যের অধিকারী হতে হলেই স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। ভবিষ্যতে নিরোগ জীবনযাপন করতে চান, তাহলে এখনই আপনাকে স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। বেশ কিছু নিয়ম মেনে চললে অনেক অসুখ থেকে নিজেকে সহজেই রক্ষা করা যায়।

বারবার হাত ধোয়া

খাবার আগে হাত ভালোমতো না ধোয়ার অর্থ হচ্ছে অসুস্থতা আমন্ত্রণ জানানো। আমাদের দৈনন্দিন কাজের কারণে হাত দিয়ে জ্ঞাত এবং অজ্ঞাতসারে বিভিন্ন ধরনের জিনিসপত্র ধরতে হয়। আর এ কারণে অনেক জীবাণু হাতের মাধ্যমে মুখে যেতে পারে। এ কারণে স্বাস্থ্যগত সমস্যা থেকে দূরে থাকতে নিয়মিত হাত ধোয়া প্রয়োজন।

নিয়মিত নখ কাটা

হাতের লম্বা নখ শুধু যে কাজ স্বাভাবিকভাবে করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তা নয়, জীবাণুর আখড়া হিসেবেও কাজ করে। যখনই কোনো জিনিস ধরা হয় তখনই সেসব জিনিস থেকে জীবাণু নখে যাওয়ার আশঙ্কা থাকে। যখনই খাওয়ার জন্য হাত ব্যবহার করা হয় তখনই এসব জীবাণু সহজেই মুখে চলে যেতে পারে।

ভালোভাবে গোসল

গোসলের মাধ্যমে নিজেকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শরীর থেকে ধুলো ময়লা দূর করতে ভালোভাবে গোসল করা প্রয়োজন। শুধু তা-ই নয়, গোসল ক্লান্তি দূর করতে সহায়তা করে। শরীরের দুর্গন্ধ এবং ময়লা দূর করতে প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ ভালোভাবে দলাই মলাই করে গোসল করা উচিত।

পুষ্টিযুক্ত সকালের নাশতা

প্রতিদিনের সকালের নাশতা স্বাস্থ্যকর হওয়া উচিত। কেননা সকালের নাশতাটাই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। সকালের নাশতা ভালো হলে সারা দিনে আজেবাজে খাবারের হাত থেকে রেহাই পাওয়া যায়।

ভালো ঘুম

ঘুম নিয়ে হেলাফেলা করা যাবে না। রাতে ৮ ঘণ্টা ঘুম হলে দিনটা তুলনামূলক ভালো যায়। এ জন্য নির্ধারিত সময়ে বিছানায় যাওয়া ভালো। তা ছাড়া রাতে দেরি করে কখনো বেশি খাবার না খাওয়া ভালো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo