• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Headline
ব্র্যাক ব্যাংকে ৯ শতাংশ সুদে ঋণ স্থানান্তরের সুযোগ, বাড়তি খরচ নেই ইংল্যান্ড কীভাবে নিজের প্রথম রাজাকে ভুলে গেল? আজ লক্ষ্মীপূজা এইচএসসি পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর, ফল প্রকাশের বিস্তারিত ২৬ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক স্খলনে প্রাতিষ্ঠানিক ও আইনগত শাস্তির দাবি হেফাজতে ইসলামের লাল শাড়িতে আইশা, গরমে নাজেহাল ফারিয়া বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের র‍্যালি সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: বাতিল-স্থগিত ১৪৪ ফ্লাইট, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

শ্রীপুরে ড্রাম ট্রাক কেড়ে নিল এক কিশোরের প্রাণ

Reporter Name / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

শ্রীপুর উপজেলার জৈনাবাজার কলেজ রোড এলাকায় ড্রাম ট্রাকের চাপায় এক সাইকেল আড়োহী কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার এইচএকে একাডেমির সামনে দূর্ঘটনাটি ঘটে।

নিহত কিশোরের নাম মো.সুজন মিয়া (১২)। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কানোয়ার গ্রামের মো.শামসুদ্দিনের ছেলে। সে জৈনাবাজার একটি খাবার হোটেলে কাজ করতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেটি কলেজের দিকে সাইকেল চালিয়ে যাচ্ছিল এসময় জৈনাবাজার গামী ড্রাম ট্রাকটি এসে সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় স্থানীয়রা ট্রাকের চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অসচেতন অবস্থায় থাকায় তাৎক্ষণিক চালকের নাম পাওয়া যায়নি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.মহসিন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ড্রাম ট্রাকসহ চালক পুলিশের হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা