• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Headline
ডাবল সেঞ্চুরিতে মোসাদ্দেকই এখন বাংলাদেশের সেরা অফিসের ‘আইটির লোক’ তৈরি হবে মিরপুরে প্রবাসী ভাইয়ের বাড়িতে রাতের অন্ধকারে রহস্যময় মৃত্যু, দরজার সামনে পড়ে ছিল মরদেহ আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী ভালোবাসার দুজনের জন্য বিয়ের মতো কিছু নেই’: কেন বলেছিলেন নবীজি বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত আইওএসের একাধিক সংস্করণে গুরুতর নিরাপত্তাত্রুটি, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা প্রকৃতির সুরে সুরেলা সংগীত: ন্যাচারাল অটোটিউনের নতুন মাত্রা কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি: জোভান ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে

বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

​ বানারীপাড়া প্রতিনিধি//

​বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষে আয়োজিত এ সভায় ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহম্মেদ মৃধা। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের পর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতিকেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের সামগ্রিক অবকাঠামো পরিদর্শন করেন। ​সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, সহকারী শিক্ষা অফিসার ফারহানা আফরোজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ সালাম, বানারীপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজান ফকির, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম, এবং উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল আলম মিঠু। ​এ সময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ আহম্মেদ , পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ মোঘল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সফিক ও সাংবাদিক মাসুদ হাওলাদার প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহম্মেদ মৃধা বলেন, “প্রাথমিক শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এবং শিশুদের মেধা বিকাশের প্রথম সোপান। একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করতে হলে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির মধ্যে সুদৃঢ় সমন্বয় থাকা অত্যন্ত জরুরি। বর্তমান ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। বিদ্যালয়টির যেকোনো ধরনের ইতিবাচক পরিবর্তনে ও উন্নয়নে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।” বিশেষ অতিথির বক্তব্যে বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার বলেন, “আজকের এই কোমলমতি শিশুরাই আগামীর ভবিষ্যৎ এবং দেশ পরিচালনার মূল চালিকাশক্তি। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি সমাজের সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
​সভাপতির বক্তব্যে ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন বলেন, “আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করার প্রত্যয় ব্যক্ত করছি। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মান আরও এক ধাপ এগিয়ে নিতে আমি প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বিদ্যালয়টিকে একটি আদর্শ ও মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা