• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline
বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, ঘুসিতে প্রাণ গেল চা দোকানির ডায়াবেটিসে পায়ের ঘা থেকে গ্যাংগ্রিন, কীভাবে এড়াবেন? যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বিপর্যয়, কয়েক ঘণ্টা বন্ধের পর আবার চালু শুধু ফুসফুসেই নয়, হৃদপিণ্ড ও মস্তিষ্কেও প্রভাব ফেলে বায়ুদূষণ চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতার অভিযোগ: সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার ন্যাটোতে যোগ দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি বাংলাদেশ ভারত সম্পর্কে কি নতুন জটিলতা তৈরি হচ্ছে বিক্ষোভ চলতে থাকলে কারখানা বন্ধ রাখার ঘোষণা পোশাক মালিকদের কংগ্রেসের ভারত সম্মেলনে আসতে দেওয়া হয়নি নরওয়ের সেই সাংবাদিকসহ ১১৫ অতিথিকে ট্রাম্প, পুতিন ও শি আগামী সপ্তাহে চীনে যৌথ বৈঠকের পরিকল্পনা করছেন

বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, ঘুসিতে প্রাণ গেল চা দোকানির

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রাজধানীর কল্যাণপুরে সিগারেটের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক চা দোকানিকে ঘুসি মারার অভিযোগ উঠেছে এক বিক্রয়কর্মীর বিরুদ্ধে। ঘুসির আঘাতে মাটিতে পড়ে যান চা দোকানি জুয়েল (৩২)। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় অভিযুক্ত সিগারেট কোম্পানির বিক্রয়কর্মী মো. ইব্রাহীম শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেটিআইয়ের নেভি ও ক্যামেল ব্র্যান্ডের সিগারেটের বিক্রয়কর্মী।গত শনিবার দুপুর পৌনে তিনটার দিকে কল্যাণপুর নতুন বাজারে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার বাসিন্দা।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, কয়েক হাজার টাকা নিয়ে বিরোধের জেরে অভিযুক্তের ঘুসিতে জুয়েলের মৃত্যু হয়েছে। পরে ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিগারেটের বকেয়া টাকা পাওনাকে কেন্দ্র করে জুয়েল ও ইব্রাহীমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়। এ সময় ইব্রাহীমের ঘুসির আঘাতে মাটিতে পড়ে যান জুয়েল। পরে তিনি অচেতন হয়ে পড়েন।স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর স্থানীয় লোকজন ইব্রাহীমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে তিনি মিরপুর মডেল থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। জুয়েলের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা