• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও তিন দিন আগে মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের সন্ধান পাওয়া যায়নি জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে টোকিও–মস্কো সম্পর্কে নতুন টানাপোড়েন পরকীয়া বিতর্কে আলোচিত 'চীনের কথিত গুপ্তচর' অ্যালিস হুয়াং আসলে কে? পুরি, সিঙাড়া, সমুচা: পোড়াতেলে ভাজা মুখরোচক খাবারে স্বাস্থ্যঝুঁকি কতটা? পর্যাপ্ত সময় হাতে নিয়ে দর্শকদের স্টেডিয়ামে আসার অনুরোধ ডিএমপির ঝটিকা মিছিল, ঘরোয়া বৈঠকে যেভাবে সংগঠিত হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দুধের দাম বাড়াল ভারতের দুই বড় সংস্থা; কেন এই মূল্যবৃদ্ধি? বাংলাদেশ-ভারত কেউই নিচ্ছে না, চার দিন ধরে শূন্যরেখায় এক নারী

তিন দিন আগে মহাখালী থেকে নিখোঁজ বিমাকর্মী হীরা লালের সন্ধান পাওয়া যায়নি

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী হীরা লাল (মানিক) নিখোঁজ হওয়ার তিন দিনেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। গত মঙ্গলবার রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে পুলিশ এখনো তাঁকে খুঁজে পায়নি।জিডিতে বলা হয়েছে, মঙ্গলবার বেলা একটা থেকে দেড়টার মধ্যে মহাখালীর টিবি গেট এলাকা থেকে হীরা লাল নিখোঁজ হন। তাঁর ছেলে রিমন লাল পরদিন (গত বুধবার) বনানী থানায় জিডি করেন।স্বজনেরা জানান, হীরা লাল মহাখালীর টিবি গেট এলাকায় একটি বিমাপ্রতিষ্ঠানে চাকরি করেন। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার বেলা দেড়টার দিকে হীরা লাল মহাখালীর ব্র্যাক সেন্টারের সামনে দিয়ে হাঁটছেন। এরপর ফুটেজে আর তাঁকে দেখা যায়নি।জিডির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজোয়ানুল হক গতকাল রাতে প্রথম আলোকে বলেন, হীরা লালের মুঠোফোনটি বন্ধ রয়েছে। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।হীরা লালের এক স্বজন জানান, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো পুরান ঢাকার বাসা থেকে বেরিয়ে কর্মস্থলে যান তিনি। ওই দিন বেলা ১১টা ৫৬ মিনিটে স্ত্রীর সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়। সে সময় স্ত্রীকে তিনি জানিয়েছিলেন, কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরবেন। কিন্তু এরপর তিনি আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা তাঁর মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পান। পরে স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা