• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন? ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস – নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা ট্রাম্পকে মাগা আন্দোলনের শক্তি ভাবতেন সমর্থকেরা, হারের পর তাঁকেই এখন বোঝা ভাবছেন তাঁরা

ট্রাম্পকে মাগা আন্দোলনের শক্তি ভাবতেন সমর্থকেরা, হারের পর তাঁকেই এখন বোঝা ভাবছেন তাঁরা

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে রিপাবলিকান পার্টি। নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের জয়ের আশা করেছিলেন তাঁর সমর্থকেরা। কিন্তু ফলাফল তাঁদের হতাশ করেছে।নির্বাচনে প্যাক্সটনের জয় উদ্‌যাপন করার জন্য টেক্সাসের ডালাসের একটি হোটেলের বলরুমে জড়ো হয়েছিলেন তাঁর সমর্থকেরা। কিন্তু পরাজয়ের খবর পাওয়ার পর সেখান থেকে একে একে বেরিয়ে যাচ্ছিলেন তাঁরা। এ সময় হোটেলের পানশালায় বসে টেলিভিশনের পর্দায় ট্রাম্পের ছবি দেখছিলেন ৫৯ বছর বয়সী ব্যবসায়ী মাইকেল লিটল। তিনি তিনবার ট্রাম্পকে ভোট দিয়েছেন। কিন্তু এবার তাঁর কণ্ঠে ক্ষোভ। মাইকেল বলেন, ‘মানুষ ট্রাম্পের ওপর ক্ষুব্ধ। ট্রাম্প আমাদের ডুবিয়েছেন।’রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা ‘মাগা’ আন্দোলনের সমর্থকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। একসময় যাঁরা মনে করতেন, ট্রাম্পই এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি, তাঁদের কেউ কেউ এখন প্রশ্ন তুলছেন, ট্রাম্পই কি শেষ পর্যন্ত আন্দোলনের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠছেন?মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের এই পরাজয় শুধু ট্রাম্পের প্রতি ভোটারদের অনাস্থার প্রকাশ নয়। এটি তাঁর গড়ে তোলা রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের প্রতিও একধরনের রায়। ২০১৬ সালে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় একটি স্লোগান হিসেবে যাত্রা শুরু করেছিল ‘মাগা’।পরে এটি যুক্তরাষ্ট্রের রাজনীতির অন্যতম প্রভাবশালী শক্তিতে পরিণত হয়। কিন্তু এবার জ্বালানির উচ্চমূল্য, ইরান যুদ্ধ এবং দুর্নীতি নিয়ে হতাশ ভোটাররা ডেমোক্র্যাটদের বড় জয় এনে দিয়েছেন। এতে অস্তিত্বের সংকটে পড়তে পারে মাগা আন্দোলন।মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্পের প্রথম বড় পদক্ষেপ ছিল আন্দোলনের মূল নীতি থেকে সরে না আসা; বরং তিনি সেই অবস্থান আরও জোরালো করেছেন। গত শুক্রবার তিনি স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে নিয়োগ দেন।মিলার ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসননীতির অন্যতম প্রধান রূপকার। তিনি সুসি উইলিসের স্থলাভিষিক্ত হয়েছেন। বিশৃঙ্খল হোয়াইট হাউসে উইলিসকে অপেক্ষাকৃত স্থিতিশীল ও ভারসাম্য রক্ষাকারী হিসেবে দেখা হতো।মিলারের নিয়োগকে স্বাগত জানিয়েছেন মাগা আন্দোলনের কট্টর সমর্থকদের অনেকে। তাঁদের মতে, এই নিয়োগ আন্দোলনের মূল অবস্থানে ফিরে যাওয়ার ইঙ্গিত। ডানপন্থী প্রভাবশালী অনলাইন ব্যক্তিত্ব বেনি জনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমাদের ঠিক এ ধরনের শক্তিই দরকার।’ডেমোক্র্যাটদের মোকাবিলায় আরও আক্রমণাত্মক হতে যাচ্ছেন ট্রাম্পপ্রায় এক দশকে মাগা আন্দোলন রিপাবলিকান পার্টিকে বদলে দিয়েছে। বাণিজ্য, অভিবাসন, বর্ণ ও লিঙ্গবৈষম্যের মতো বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় বিতর্কেও এই আন্দোলন বড় প্রভাব ফেলেছে।প্রায় এক দশকে মাগা আন্দোলন রিপাবলিকান পার্টিকে বদলে দিয়েছে। বাণিজ্য, অভিবাসন, বর্ণ ও লিঙ্গবৈষম্যের মতো বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় বিতর্কেও এ আন্দোলন বড় প্রভাব ফেলেছে। ফেডারেল সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের অনুগত ব্যক্তিদের নিয়োগ দিয়েছে মাগা শিবির। অভিবাসনবিরোধী অভিযান জোরদার করেছে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি–সংক্রান্ত কর্মসূচি থেকে সরে আসতে চাপ দিয়েছে।২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার পরও মাগা আন্দোলন টিকে ছিল। এই আন্দোলনের শক্তিতেই ট্রাম্প আবার হোয়াইট হাউসে ফিরতে পেরেছেন।কিন্তু ডেমোক্র্যাটদের বড় জয়ের পর মাগা আন্দোলনকে এখন এক অপ্রত্যাশিত প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে—মাগা কি শেষ হয়ে যাচ্ছে?রয়টার্স এক ডজনের বেশি মাগা আন্দোলনের কর্মী, অনলাইন প্রভাবশালী ব্যক্তি, রিপাবলিকান দলের কৌশলবিদ, খ্রিষ্টীয় জাতীয়তাবাদী নেতা এবং ডানপন্থী রাজনীতি নিয়ে গবেষণা করেন এমন ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়েছে। পাশাপাশি নির্বাচনের পর থেকে মাগা সমর্থকদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও পডকাস্ট পর্যালোচনা করেছে। এতে দেখা গেছে, আন্দোলনটি এখন অভ্যন্তরীণ ক্ষোভ ও বিভক্তির মুখে পড়েছে।টেক্সাসে রিপাবলিকান পার্টির সিনেটর পদপ্রার্থী কেন প্যাক্সটনের নির্বাচনী প্রচারে এক ‘মাগা’ সমর্থক২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে ট্রাম্পের পরাজয়ের পর থেকে মাগা সমর্থকেরা দাবি করে আসছিলেন, নির্বাচনে কারচুপি হয়েছে। কিন্তু এবার সে রকম দাবি ওঠেনি; বরং সমর্থকদের কেউ কেউ রিপাবলিকান নেতাদের, ট্রাম্পের উপদেষ্টাদের, এমনকি খোদ ট্রাম্পকেও পরাজয়ের জন্য দায়ী করছেন। তাঁদের অভিযোগ, জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি পূরণ হয়নি, ইরান যুদ্ধ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে এবং যৌন অপরাধী জেফরি এপস্টিনের তদন্তসংক্রান্ত সরকারি নথির বড় একটি অংশ প্রকাশ করা হয়নি।মাগা আন্দোলনের বিভিন্ন অংশের মধ্যে এখন ভবিষ্যৎ নিয়েও মতভেদ দেখা দিয়েছে। কেউ চান, আন্দোলন আবার জাতীয়তাবাদী রাজনীতির মূল অবস্থানে ফিরে যাক। কেউ চান, আন্দোলনকে একজন ব্যক্তির ওপর নির্ভরশীলতা থেকে বের করে আনা হোক। আবার একটি অংশ মনে করছে, ইতিমধ্যেই মাগা আন্দোলনের মৃত্যু ঘটেছে।মাগা আন্দোলনের অন্যতম প্রবক্তা, পডকাস্টার ও ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন রয়টার্সকে বলেন, ‘আমাদের নতুন করে গড়ে উঠতে হবে।’ তাঁর মতে, দলকে আরও আগ্রাসী জনতুষ্টিবাদী ও জাতীয়তাবাদী কর্মসূচি গ্রহণ করতে হবে। তিনি স্টিফেন মিলারকে চিফ অব স্টাফ করার সিদ্ধান্তের প্রশংসাও করেন। ব্যানন বলেন, ‘স্টিফেনের চেয়ে কট্টর মাগা সমর্থক আর কেউ নেই।’নির্বাচনের ফলাফল সামনে আসার পর মাগা সমর্থকদের অনলাইন আলোচনাতেও নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান পিকমেট্রিকস রয়টার্সের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণ করেছে। এতে দেখা গেছে, নিজেদের মাগার অনুগত বলে পরিচয় দেওয়া সমর্থকদের ২০ শতাংশের বেশি আন্দোলনের নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।নির্বাচনের ফলাফল সামনে আসার পর মাগা সমর্থকদের অনলাইন আলোচনাতেও নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান পিকমেট্রিকস রয়টার্সের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণ করেছে। এতে দেখা গেছে, নিজেদের মাগার অনুগত বলে পরিচয় দেওয়া সমর্থকদের ২০ শতাংশের বেশি আন্দোলনের নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।এই সন্দেহ প্রকাশকারীদের প্রায় অর্ধেক এখনো মাগা আন্দোলনের প্রতি সমর্থন রাখেন। তবে ট্রাম্পকে আর এর নেতা হিসেবে চান না। বাকি অর্ধেক ট্রাম্পের প্রতি অনুগত থাকলেও তাঁর সমালোচনা করছেন।নির্বাচনের দিন রাত ৯টা থেকে পরদিন রাত ৮টা পর্যন্ত এক্স ও রেডিটে ট্রাম্পকে নিয়ে করা ১২ হাজার ৮৫০টি পোস্টে ৪৬ লাখ মন্তব্য পর্যালোচনা করে দেখা গেছে, নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে মাগা সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে।পরাজয়ের জন্য দায়ী করা পোস্টগুলোর প্রায় এক-তৃতীয়াংশে বলা হয়েছে, ইরান যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে ইসরায়েলের প্রভাব নিয়ে উদ্বেগ ট্রাম্পের নির্বাচনী বার্তাকে আড়াল করে দিয়েছে। আর এক-চতুর্থাংশ পোস্টে বলা হয়েছে, রিপাবলিকান পার্টির যেসব নেতা পুরোপুরি মাগার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন না, তাঁরাই আন্দোলনকে দুর্বল করেছেন।মন্ত্রিসভায় রদবদল আনতে পারেন ট্রাম্প: সিক্সটি মিনিটস অনুষ্ঠানে জানালেন তিনিমধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন ‘মাগা’ আন্দোলনের এক সমর্থকএই নির্বাচনের ফলে কংগ্রেসের উভয় কক্ষেই ডেমোক্র্যাটরা বড় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। সিনেটের ১০০ আসনের মধ্যে তাঁরা সর্বোচ্চ ৫৬টি আসন পেতে পারেন। এতে ট্রাম্পের বিচারক নিয়োগের প্রস্তাব আটকে দেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা থাকবে তাঁদের হাতে।২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প যে সাতটি অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন, সেসব অঙ্গরাজ্যের গভর্নর পদও এখন ডেমোক্র্যাটদের দখলে। এমনকি টেক্সাসের সব কটি নির্বাচনেও জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা। ১৯৭৬ সালের পর এই অঙ্গরাজ্যে কোনো ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জয় পাননি।মাগা সমর্থকদের অসন্তোষের মুখে এত দিন প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করতে সতর্ক ছিলেন রিপাবলিকান নেতাদের অনেকে। কিন্তু এবার তাঁদের কেউ কেউ সরাসরি সমালোচনা শুরু করেছেন।উইসকনসিনের রিপাবলিকান সিনেটর রন জনসন গত শনিবার বলেন, সরকারের সব শাখায় দুর্নীতি হয়। এমনকি ‘দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, ট্রাম্প প্রশাসনের মধ্যেও’ দুর্নীতি আছে।ট্রাম্প প্রশাসনের সাবেক উপদেষ্টা ক্যালি মিনস গত শুক্রবার ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ পডকাস্টে অভিযোগ করেন, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা বিশেষ স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর পক্ষে কাজ করেছেন এবং ‘মেক আমেরিকা হেলদি এগেইন’ আন্দোলনের জনপ্রিয় নীতিগুলো আটকে দিয়েছেন।মাগা সমর্থকদের অসন্তুোষের মুখে এত দিন প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করতে সতর্ক ছিলেন রিপাবলিকান নেতাদের অনেকে। কিন্তু এবার তাঁদের কেউ কেউ সরাসরি সমালোচনা শুরু করেছেন।জনসন এই বক্তব্যের প্রসঙ্গ টেনে ফক্স নিউজকে বলেন, ‘ভোটাররা আশা করেছিলেন, আমরা সরকারের দুর্নীতি ও অনিয়মের অবসান ঘটাব। কিন্তু মনে হচ্ছে, শেষ পর্যন্ত দুর্নীতিই জিতেছে।’জনসনের বক্তব্য ও মিনসের অভিযোগ নিয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যালিসন শুস্টার দুর্নীতির অভিযোগের জবাব দেননি। তিনি বলেন, ট্রাম্প ‘মেক আমেরিকা হেলদি এগেইন’ কর্মসূচি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন।ইন্ডিয়ানার রিপাবলিকান প্রতিনিধি মারলিন স্টুৎসম্যানও গত রোববার মিলারকে চিফ অব স্টাফ করার সমালোচনা করেছেন। নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মধ্যেও তিনি নিজের আসনে জয়ী হয়েছেন।স্টুৎসম্যান বলেন, মিলারকে এই পদে নিয়োগ দেওয়া ‘বড় ভুল’। তাঁর ভাষায়, ‘যাঁরা আগে দায়িত্বে ছিলেন, তাঁদের পদোন্নতি দেওয়া উচিত নয়।’ তিনি আরও বলেন, মধ্য–পশ্চিমাঞ্চলের মানুষ মিলারকে পছন্দ করেন না। তাঁর কথাবার্তার ধরনও তাঁদের ভালো লাগে না।জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেন, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই তাঁর কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মিলার। চিফ অব স্টাফ হিসেবেও তিনি বড় সাফল্য এনে দেবেন। মিলারের নিয়োগের পক্ষে ১৯ জন রিপাবলিকান আইনপ্রণেতার বিবৃতিও সামনে এনেছে হোয়াইট হাউস।সরে যেতে পারেন ট্রাম্পের কয়েক মন্ত্রী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা