• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Headline
অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন? ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস – নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা ট্রাম্পকে মাগা আন্দোলনের শক্তি ভাবতেন সমর্থকেরা, হারের পর তাঁকেই এখন বোঝা ভাবছেন তাঁরা

হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ইরান যুদ্ধের ঘটনায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা। এতে রাজনৈতিকভাবে স্বস্তি পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দল মধ্যবর্তী নির্বাচনে শোচনীয় পরাজয়ের মুখে পড়ার কয়েক দিন পর এ ঘটনা ঘটল।গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ২১১-২০৪ ভোটে অভিশংসনের প্রস্তাবটি বিচার বিভাগবিষয়ক কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। এর ফলে হেগসেথের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার বিষয়ে আজ বুধবারের নির্ধারিত ভোট কার্যত আটকে গেছে।ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত রিপাবলিকান সদস্য টমাস ম্যাসি অভিশংসনের প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। গত সোমবার পরিষদে নির্বাচন–পরবর্তী প্রথম অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে এ প্রস্তাব আনেন তিনি।তবে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, প্রস্তাবটি কমিটিতে পাঠানোর প্রক্রিয়াগত পদক্ষেপের বিপক্ষে ভোট দেওয়া একমাত্র রিপাবলিকান সদস্য ছিলেন তিনি।এই অভিশংসন উদ্যোগ ঘিরে গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর ট্রাম্পের রাজনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ইরান যুদ্ধের অচলাবস্থা এবং জ্বালানির মূল্যবৃদ্ধিতে ভোটারদের ক্ষোভ নির্বাচনে রিপাবলিকানদের ঐতিহাসিক পরাজয়ের অন্যতম কারণ হয়ে ওঠে।জানুয়ারি পর্যন্ত প্রতিনিধি পরিষদে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন রিপাবলিকানরা। জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেবে ডেমোক্র্যাটরা। এদিকে গতকালের ভোটাভুটিতে ১১ জন ডেমোক্র্যাট সদস্য অনুপস্থিত ছিলেন।ভোটের ফলকে ‘পূর্ণাঙ্গ বিজয়’ বলে অভিহিত করেছেন পেন্টাগনের মুখপাত্র শন পারনেল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘কমিটির কক্ষে এই প্রহসনমূলক অভিশংসন প্রক্রিয়ার অবসান ঘটানোর অপেক্ষায় আছি। সেখানে তথ্যপ্রমাণের ভিত্তিতে সত্য প্রতিষ্ঠিত হবে এবং এই বিভ্রান্তি দূর করা সম্ভব হবে।’এর আগে গতকাল হেগসেথ অভিশংসনের উদ্যোগকে ‘প্রহসন’ ও ‘লোকদেখানো’ বলে উড়িয়ে দেন। একই সঙ্গে ট্রাম্পের অধীনে ইরান যুদ্ধসহ বিভিন্ন সামরিক অভিযান পরিচালনায় নিজের ভূমিকার পক্ষে অবস্থান নেন তিনি।পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির সদস্য টমাস ম্যাসি। ওয়াশিংটন ডিসি, ৯ নভেম্বরপেন্টাগনে এক সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, ‘এটি প্রহসন, একটি লোকদেখানো উদ্যোগ এবং সবাই তা জানে।’ অভিযোগগুলোকে তিনি ‘মানহানিকর’ ও ‘নাশকতামূলক’ বলেও মন্তব্য করেন।হেগসেথের সংবাদ সম্মেলন টেলিভিশনে সম্প্রচারের কিছুক্ষণের মধ্যেই তাঁর প্রতি সমর্থন জানান ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘পিট হেগসেথ এ প্লাস, প্লাস, প্লাস পেয়েছেন।’ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও প্রতিরক্ষামন্ত্রীর পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, হেগসেথ অভিশংসনযোগ্য কোনো অপরাধ করেছেন, এমনটা ‘অবশ্যই নয়’।ম্যাসির অভিযোগ ৮টিম্যাসির উত্থাপিত অভিশংসনের আটটি অভিযোগে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই অবৈধভাবে যুদ্ধ পরিচালনা করেছেন হেগসেথ এবং পেন্টাগনের প্রধান হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন।অভিযোগগুলোর কয়েকটি আট মাস ধরে চলা ইরান যুদ্ধ নিয়ে। এতে বলা হয়, কংগ্রেসের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের ওপর সীমাবদ্ধতা আরোপকারী ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ লঙ্ঘন করেছেন হেগসেথ।অন্য অভিযোগগুলোর মধ্যে আছে, ২০২৫ সালে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত এবং ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে নৌযানে হামলা। ম্যাসি এসব হামলাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন।এ ছাড়া ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে বাক্স্বাধীনতা দমনের অভিযোগও তুলেছেন ম্যাসি। একটি ভিডিওতে সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যদের অবৈধ আদেশ পালন না করার আহ্বান জানিয়েছিলেন কেলি।ইয়েমেন, ইরান ও ভেনেজুয়েলায় এবং কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানগুলোর পক্ষে অবস্থান নেন হেগসেথ। অভিশংসনের উদ্যোগকে তিনি যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলার সঙ্গেও তুলনা করেন।হেগসেথ বলেন, ‘আমি এসব অভিযানের প্রতিটির পক্ষে আছি। এগুলো পরিচালনা করতে পেরে আমি গর্বিত। আগামীকালও যদি একই কাজ করার সুযোগ আসে, আমি তা আবার করব।’প্রস্তাবটি বিচার বিভাগবিষয়ক কমিটিতে পাঠানোয় তাৎক্ষণিকভাবে অভিশংসনের উদ্যোগ থেমে গেলেও জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেমোক্র্যাটরা আবারও এ উদ্যোগ শুরু করতে পারবেন।এদিকে ট্রাম্প-সমর্থিত এক প্রতিদ্বন্দ্বীর কাছে রিপাবলিকান পার্টির প্রাথমিক নির্বাচনে হেরে গেছেন ম্যাসি। মেয়াদ শেষ হলে কংগ্রেস ছাড়তে হবে তাঁকে।রুবিও না ভ্যান্স—রিপাবলিকান থেকে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতায় এগিয়ে কে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা