• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

‘ব্যাচেলর পয়েন্ট’–এর শেষ দিনে পাশার খালি কক্ষে নেহালের কান্না

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

গতকাল শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের শুটিংদর্শকদের মাঝে জনপ্রিয়তা পাওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের গতকাল সোমবার ছিল শুটিংয়ের শেষ দিন। বিশেষ দিনটি নাটকের কলাকুশলীদের জন্য হয়ে উঠেছিল আবেগের মুহূর্ত। সেই শেষ দিনের শুটিংয়ে ইমোশনাল হয়ে গেলেন নাটকের নেহাল চরিত্রের অভিনেতা তৌসিফ মাহবুব।শেষ দিনের শুটিং ঘিরে হওয়ার কথা ছিল উৎসবমুখর পরিবেশ, কিন্তু সেটা হয়নি। বরং দীর্ঘদিন একসঙ্গে পরিবার হয়ে ওঠা শুটিং টিমের সদস্যদের মন খারাপ ছিল, জানালেন তৌসিফ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি এখন পাশা ভাইয়ের রুমে। রুমটি সব সময় আমাদের সবার পছন্দের। কিন্তু এখন এই রুমে কেউ নাই। আমি আর নেহাল নই, কারণ আমাদের নেহালের গল্প, ব্যাচেলর পয়েন্টের গল্প শেষ হয়ে যাচ্ছে। অথচ এই নাটকটি আমার ইমোশনের জায়গা।’টিমের সঙ্গে তৌসিফ। ছবি: ফেসবুক থেকেতৌসিফ জানান, নাটকের গল্প পরিবর্তন হলেও গল্পের প্রয়োজনে রুমগুলো সব সময় একই রকম থেকেছে। তাঁর মধ্যে সবচেয়ে বেশি ইমোশন জড়িয়ে নাটকের পাশা চরিত্রের রুম ঘিরে। এই চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল। তৌসিফের সঙ্গে কথা হওয়ার সময় সেই পছন্দের ঘরটি খালি। কেউ নেই। কারণ, শুটিংয়ের বিভিন্ন রুমের দৃশ্য ক্রমেই শেষ হয়ে আসছে। এভাবে কিছুক্ষণের মধ্যেই শেষ হবে নাটকটির শুটিং।তৌসিফ বলেন, ‘আমাদের সবাই শুটিংয়ে খুব মজা করতাম। আনন্দে কাটত সময়। সেই শুটিং আজ শেষ হচ্ছে। ভবিষতে আমাদের একসঙ্গে দেখা হবে কি না জানা নাই। কবে দেখা হয় জানি না।’ ব্যাচেলর পয়েন্টের মজার ঘটনা নিয়ে জানতে চাইলে তৌসিফ বলেন, ‘এমন অনেক ঘটনা, কথা আছে যা কখনোই শেষ হবে না। এই মুহূর্তে পাশার রুমে বসে অনেক কিছু অনুভব করছি। নাটকের সবচেয়ে আইকনিক রুম এটা। ব্যাচেলর পয়েন্টের যে রুমে আনন্দে মেতে উঠি সবাই, সেই রুমে একা একা বসে আছি। অন্যরা সবাই শুটিং করছে। আমি মন খারাপ করে বসে আছি। ঠিকমতো কথাও বলতে পারছি না।’তৌসিফ মাহবুবএ সময় নাটকের নানা ঘটনা, শুটিংয়ের মুহূর্ত নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তৌসিফ। তিনি বলেন, ‘আর শুটিং করব না এই হাউসে, আর এখানে বসে শুটিংয়ের ফাঁকে গল্প করব না, আর দুষ্টুমি, আড্ডাবাজি, ফাজলামি করব না, আর নেহাল হব না এটা ভাবতেই কষ্ট হচ্ছে। কথাগুলো বলতে যেমন আমার কথা ভারি হয়ে আসছে তেমনি আমার চোখও ভারি হয়ে আসছে।’ এ সময় চোখের পানিও ফেলেন এ অভিনেতা।প্রায় ৯ বছর ধরে প্রচার হয় ধারাবাহিকটি। সব সময়ই দর্শকদের কাছে এটি গ্রহণযোগ্যতা পেয়েছিল। অবশেষে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ দিয়েই এই নাটকের সমাপ্তি হচ্ছে। তৌসিফ বলেন, ‘নাটকের সঙ্গে কোটি মানুষের ইমোশন জড়িত। দীর্ঘ এ সময় দর্শক আমাদের সঙ্গে ছিল এ জন্য কৃতজ্ঞতা, ৯ বছর যারা সাপোর্ট দিয়েছেন তাঁদের জন্য ভালোবাসা। হয়তো এ দেখাই শেষ দেখা।’কথা রাখে নাই এমন কেউ নাই: আলাপনে বিদ্যা সিনহা মিম‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পোস্টারগতকাল শুটিংয়ের শেষ দিন ছিল, সেটা আগে থেকেই জানতেন শিল্পী–কলাকুশলীরা। যে কারণে নাটকের অভিনয়শিল্পী, পরিচালকসহ সবাই ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা।’ নাটকের পরিচালক অমি লিখেছেন, ‘মাঝে মাঝে কথা হারায় যায়, অনুভূতি প্রকাশ করা যায় না। বিদায়, সিজন ৫।’নাটকটিতে আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, শরাফ আহমেদ জীবন, মুকিত জাকারিয়া, আবদুল্লাহ রানা, মুসাফির সৈয়দ বাচ্চু, আখম হাসান প্রমুখ। অভিনেত্রীদের মধ্যে ছিলেন সাবিলা নূর, মনিরা মিঠু, পারসা ইভানা, অর্চিতা স্পর্শিয়া, ফারিয়া শাহরিন, লামিমা লাম প্রমুখ।নাটকের শুটিংয়ের কিছু দৃশ্যে একসঙ্গে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা