• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline
অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন? ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস – নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা ট্রাম্পকে মাগা আন্দোলনের শক্তি ভাবতেন সমর্থকেরা, হারের পর তাঁকেই এখন বোঝা ভাবছেন তাঁরা

৬১ ম্যাচে ৬২ গোল, চ্যাম্পিয়নস লিগে অনন্য হলান্ড

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ম্যানচেস্টার সিটি দুবার এগিয়ে যাওয়ার পরও রেড বুল অ্যারেনায় ৭৭ মিনিট পর্যন্ত ম্যাচ ২–২ গোলের সমতায়। অপেক্ষা ছিল আর্লিং হলান্ড কখন গোল করবেন! গোল যে করবেনই, তা অনেকে আন্দাজ করে নেন প্রতিপক্ষ লাইপজিগ হওয়ায়। জার্মানির এই ক্লাবটির বিপক্ষে হলান্ডকে যে ঠেকানো প্রায় অসম্ভব!গোল হলো পরের মিনিটেই।এলিয়ট অ্যান্ডারসনের ক্রস থেকে হলান্ডের গোল। শেষ পর্যন্ত নরওয়ে তারকার এই গোলেই চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের মাঠে ৩–২ গোলের জয় পেয়েছে সিটি। তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরল এনজো মারেসকার দল। প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হারের মাঝে লিগ কাপে ব্রাইটনের বিপক্ষে ড্র করে সিটি।ইংল্যান্ডের ক্লাবটির হয়ে অন্য দুটি গোলের একটি এনজো ফার্নান্দেজের, আরেকটি লাইপজিগ সেন্টার ব্যাক লুকেবার আত্মঘাতী গোল। লাইপজিগের বিপক্ষে ৯ ম্যাচে এ নিয়ে ১৩ গোল হয়ে গেল হলান্ডের। ক্যারিয়ারে আর কোনো দলের বিপক্ষে এত গোল নেই সিটি তারকার।লাইপজিগকে পেলেই জ্বলে ওঠেন হলান্ডজয়ের পর ‘ডিএজেডএন’কে হলান্ড এ নিয়ে বলেন, ‘ডর্টমুন্ড ও সিটির হয়ে লাইপজিগের বিপক্ষে অনেক খেলেছি। প্রতি বছরই আমাদের দেখা হয়। তাদের বিপক্ষে বেশ কিছু গোল করেছি। খেলতেও ভালোই লাগে। সত্যি বলতে এটা উপভোগ করছি।’হলান্ড আসলে চ্যাম্পিয়নস লিগই উপভোগ করেন। সেটা বলছে পরিসংখ্যান—৬১ ম্যাচে ৬২ গোল। চ্যাম্পিয়নস লিগে অন্তত ২০ ম্যাচ খেলা খেলোয়াড়দের মধ্যে হিসাব করলে দেখা যায়, এ প্রতিযোগিতায় একমাত্র খেলোয়াড় হিসেবে তাঁর ম্যাচসংখ্যার চেয়ে গোলসংখ্যা বেশি! গোলগড় ১.০২। দ্বিতীয় সেরা গোলগড় লিওনেল মেসির—১৬৩ ম্যাচে ১২৯ গোল (০.৭৯)।লিভারপুলকে হারিয়ে ১৮ বছর পর চ্যাম্পিয়নস লিগে জয় ফেনেরবাচেরসিটি জিতলেও ম্যাচটি ভুলে যেতে চাইবেন দলটির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। ৪৯ মিনিটে লাইপজিগের প্রথম গোলটি এসেছে তাঁর ভুলে। তবে ম্যাচ শেষে দোন্নারুম্মাকে আগলে রাখলেন সিটি কোচ মারেসকা, ‘এটা নিয়ে ভাবনার কিছু নেই…আমরা একটা ভুল নিয়ে কথা বলছি। তার কয়েক মিনিট আগেই সে এমন একটি সেভ করেছে, যেটা বিশ্বের আর কোনো গোলকিপারের পক্ষে অসম্ভব।’প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ৩ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে সিটি। চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচে এ নিয়ে তৃতীয় জয় পেল মারেসকার দল।জয়ের পর আর্সেনালের খেলোয়াড়দের উদ্‌যাপনঅপরাজিত আর্সেনালফরচুনা অ্যারেনায় স্বাগতিক স্লাভিয়া প্রাহার বিপক্ষে ২–১ গোলের জয় পেয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। এক গোল করার পাশাপাশি আরও একটি গোল করান আর্সেনাল স্ট্রাইকার ভিক্টর ইয়োরকায়েস। লিভারপুল ম্যাচের একাদশে ছয় পরিবর্তন এনে তুলে নেওয়া এ জয়ে আর্সেনাল কোচ মিকেল আরতেতা কিন্তু তেমন খুশি হতে পারেননি।গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের এই লিগ পর্বে শতভাগ জয়ের রেকর্ড গড়া আর্সেনাল চলতি মৌসুমে নিজেদের প্রথম চার ম্যাচে অপরাজিত। জয়ের পর আরতেতা বলেন, ‘আমরা নিজেদের প্রত্যাশিত মান থেকে যোজন যোজন দূরে ছিলাম, তবু শেষ পর্যন্ত আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছি।’এথেন্স স্তব্ধ করে রিয়ালকে জেতালেন ভালভের্দে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা