• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline
অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন? ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস – নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা ট্রাম্পকে মাগা আন্দোলনের শক্তি ভাবতেন সমর্থকেরা, হারের পর তাঁকেই এখন বোঝা ভাবছেন তাঁরা

আর্জেন্টিনা কতবার ৭ গোল করেছে, কোন মাসে ৭ গোল বেশি

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

প্রতিপক্ষ যত দুর্বলই হোক, ৭ গোল প্রতিদিন করা যায় না। বুরকিনা ফাসোর জালে আর্জেন্টিনাও যেমন ৭ গোলের দেখা পেল প্রায় তিন বছর পর।বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আজ প্রীতি ম্যাচে আফ্রিকান এ দলটিকে ৭-০ গোলে বিধ্বস্ত করে লিওনেল স্কালোনির দল। বুরকিনা ফাসো মূল জাতীয় দলের সবাইকে খেলাতে না পারলেও আর্জেন্টিনা নিজেদের খেলাই খেলেছে। সর্বশেষ ২০২৩ সালের ২৮ মার্চ প্রীতি ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে ৭-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনি-যুগে এ দুটোই সবচেয়ে বড় ব্যবধানের জয়। তবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এটি সবচেয়ে বড় জয় নয়।আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় জয় এসেছে ৮৪ বছর আগে। ১৯৪২ কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষে জিতেছিল ১২-০ গোলে। সেই ম্যাচে আর্জেন্টাইন কিংবদন্তি হোসে ম্যানুয়েল মোরেনো একাই করেছিলেন ৫ গোল। প্রতিভায় পেলে, ডি স্টেফানোর মর্যাদায় ওঠা মোরেনো সেদিন কোপা আমেরিকার ইতিহাসে ৫০০তম গোলটিও করেন। একাই চার গোল করেছিলেন আর্জেন্টাইন ফুটবলে আরেক কিংবদন্তি ‘এল চারো’খ্যাত এরমিনিও মাসানতোনিও।অফিশিয়াল ম্যাচে আর্জেন্টিনা তাদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বড় জয় পায় ১৯৭৫ কোপা আমেরিকায়। ভেনেজুয়েলার বিপক্ষে জেতে ১১-০ গোলে। যদি প্রশ্ন তোলা যায়, আর্জেন্টিনা কতগুলো ম্যাচে ন্যূনতম ৭টি করে গোল করেছে?উত্তর হলো ১৬ ম্যাচে।মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটি মনুমেন্তাল স্টেডিয়ামের টিকিট বিক্রি সম্ভব’আর্জেন্টিনার এই ৭ গোলের যাত্রার শুরু হয়েছিল ১৯১৬ সালে এই অক্টোবর মাসেরই ১ তারিখে। সে সময়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ ৭-২ গোলে জিতেছিল তখন কোচহীন থাকা আর্জেন্টিনা। পরবর্তী ম্যাচে ৭ গোল করতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় প্রায় ১০ বছর। ১৯২৬ কোপা আমেরিকায় আর্জেন্টিনা প্যারাগুয়েকে ৮-০ গোলে হারিয়েছিল এ অক্টোবরেই! পরের বছর কোপা আমেরিকায় বলিভিয়ার বিপক্ষে আকাশি-নীলদের জয়ের ব্যবধান ছিল ৭-১; সেটাও এই অক্টোবরেই!বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার সপ্তম গোলটি জুলিয়ানো সিমিওনের। গোলের পর তাঁর উদ্‌যাপনযদি মাসের হিসাব করা হয়, তাহলে বছরে ১২টি মাসের মধ্যে অক্টোবরেই সবচেয়ে বেশি ম্যাচে ৭ গোল করেছে আর্জেন্টিনা। মোট পাঁচবার। বাকি দুবার ২০১৪ সালে হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে ৭-০ গোলের জয় এবং আজ বুরকিনা ফাসোর বিপক্ষে জয়টি। জানুয়ারি ও ডিসেম্বর মাসে দুবার করে ম্যাচে ৭ গোল করেছে আর্জেন্টিনা। ফেব্রুয়ারি, আগস্ট ও সেপ্টেম্বরে একবার এবং মার্চে ও মে মাসে দুবার করে ম্যাচে ৭ গোল করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।সাত গোলের মালায় বুরকিনা ফাসোকে বুকে টেনে নিল আর্জেন্টিনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা