• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Headline
অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন? ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস – নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা ট্রাম্পকে মাগা আন্দোলনের শক্তি ভাবতেন সমর্থকেরা, হারের পর তাঁকেই এখন বোঝা ভাবছেন তাঁরা

খুলনা পর্বের শুভ উদ্বোধন, মেয়েদের শুভকামনা জানালেন আফঈদা

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

খুলনা জেলা স্টেডিয়ামে আজ সকালে উৎসবের আমেজে শুরু হলো প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের খুলনা পর্ব। মাঠে নামা দলগুলোর তরুণী ফুটবলার, জাতীয় নারী দলের চেনা মুখ, স্থানীয় সংগঠক আর পৃষ্ঠপোষকদের অংশগ্রহণে গোটা স্টেডিয়াম যেন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে।উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় আফঈদা খন্দকার নিজের আবেগ ব্যক্ত করে বলেন, ‘এই মাঠ থেকে আমার উঠে আসা, তো এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর সামনে যারা আছে, (বিভিন্ন দলের খেলোয়াড়) তারা আজকে খেলবে, তারা যেন আরও ভালো খেলতে পারে, আমি এটাই চাই।’তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করে আফঈদা আরও বলেন, ‘আমাদের এখান থেকে যেন তারা আরও ভালো করতে পারে এই দোয়া করি। সবাই ভালোভাবে খেলবে, ভালো করতে হবে, ভবিষ্যতে দেশের জন্য খেলতে হবে।’টুর্নামেন্ট কমিটির সদস্য প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম। ফুটবলে খুলনার অতীত ও বর্তমান আধিপত্যের কথা স্মরণ করেন। আজ প্রথম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নড়াইলের দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি ও সাতক্ষীরার রসুলপুর ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানখুলনা থেকে আফঈদার মতো খেলোয়াড়ের জাতীয় দলে উঠে আসার কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমাদের মেয়েরা ভালো খেলবে এবং বাংলাদেশ দলে খুলনার আফঈদার মতো আরও মেয়েরা সুযোগ পাবে এই আশা করি।’খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর কণ্ঠে ছিল এমন আয়োজনের প্রশংসা, ‘ফুটবল মানুষের প্রাণের খেলা। খুলনায় এই প্রথম কোনো নারী ফুটবলের এত সুন্দর একটা আয়োজন হচ্ছে, যা আগে হয়নি।’রাজশাহীর আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে বগুড়ার রক্সি ফুটবল একাডেমিটুর্নামেন্টের পৃষ্ঠপোষক স্টার নিউজের প্রতিনিধি রফিউল ইসলামের বলেন, ‘আশা করি আগামী দিনেও খুলনায় এমন আয়োজন অব্যাহত থাকবে।’উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় খুলনার মেয়ে শারমিন রুপা, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শাহ আসিফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, সদস্য মিজানুর রহমান, ওয়াহিদুর রহমান, একরামুল কবির, রেজানুল ইসলাম, প্রথম আলোর খুলনার নিজস্ব প্রতিবেদক উত্তম মন্ডল প্রমুখ।বক্তব্য পর্ব শেষে স্থানীয় সংগঠক ও অতিথিদের উপস্থিতিতে জাতীয় পতাকা ও টুর্নামেন্টের পতাকা উত্তোলন করা হয়। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার পর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের খুলনা পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।উল্লেখ্য, খুলনা অঞ্চল থেকে দুটি দল ঢাকার চূড়ান্ত পর্বে (কোয়ার্টার ফাইনাল) খেলার সুযোগ পাবে। আজ প্রথম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নড়াইলের দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি ও সাতক্ষীরার রসুলপুর ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান। বেলা তিনটায় অনুষ্ঠিত হবে আঞ্চলিক ফাইনাল, যেখানে প্রথম ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে কুষ্টিয়া ফুটবল একাডেমির।রাজশাহী পর্বের রঙিন সূচনা, কিশোরীদের উৎসাহ দিলেন শিউলি আজিম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা