• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline
অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাসহ হামলার পরিকল্পনায় ইরানের 'মদদপুষ্ট' তিনজন: যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জেতা দুই জোড়া সহোদরের গল্প জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন? ইদি আমিন, নওয়াজ শরীফ, ফার্দিনান্দ মার্কোস – নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যতো নাটকীয় ঘটনা ট্রাম্পকে মাগা আন্দোলনের শক্তি ভাবতেন সমর্থকেরা, হারের পর তাঁকেই এখন বোঝা ভাবছেন তাঁরা

অ্যাথলেট ও স্পোর্টসম্যানের মধ্যে তফাত কী

Reporter Name / ২৯ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সাধারণত অ্যাথলেট ও স্পোর্টসম্যান বা স্পোর্টসওয়োম্যানের মধ্যে খুব বেশি পার্থক্য করা হয় না। তবে এটা বলা যায়, স্পোর্টসম্যানরা খেলাধুলা, শরীরচর্চা, দৌড়ানো প্রভৃতি ক্ষেত্রে প্রশিক্ষণ ও চর্চার মাধ্যমে নিজেকে প্রস্তুত করে তোলেন। তাঁরা পেশাদার বা শৌখিন খেলোয়াড় হতে পারেন। অ্যাথলেট শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোনো খেলোয়াড়। সুনির্দিষ্টভাবে বলা যায়, কোনো অ্যাথলেটিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরাই হলেন অ্যাথলেট। সাধারণভাবে বলা যায়, স্কুল-কলেজে প্রতি বছর ফাইনাল পরীক্ষার পর ডিসেম্বর-জানুয়ারিতে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, তাতে অংশগ্রহণকারীরা অ্যাথলেট হিসেবে পরিচিত। বিভাগীয় ও জাতীয় পর্যায়েও এ ধরনের অ্যাথলেটিক প্রতিযোগিতা হয়ে থাকে। অন্যদিকে প্রতি বছর শীতকালে ক্রিকেট ও গরমকালে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। সেখানে খেলোয়াড়দের আমরা সাধারণভাবে বলি স্পোর্টসম্যান। যদিও অ্যাথলেট ও স্পোর্টসম্যানের মধ্যে পার্থক্যের সীমারেখা টানার কোনো বাধ্যবাধকতা নেই।ফুটবল বাতাসে বেঁকে যায় কেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা